তামজিদ হোসেন
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এপ্রিলে বলিউড মাতাবে যে ৪ সিনেমা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬ সালের ক্যালেন্ডারে এপ্রিল মাস মানেই সিনেপ্রেমীদের জন্য যেন এক মহোৎসব! বসন্তের এই মাতাল হাওয়ায় বলিউডের বক্স অফিসে বইতে চলেছে নতুন ছবির ঝড়। রহস্য, রোমাঞ্চ, হাসি আর আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব সংমিশ্রণ নিয়ে সেজেছে এবারের ছবি মুক্তির তালিকা। দর্শকরা যখন রুদ্ধশ্বাস অপেক্ষায়, ঠিক তখনই পর্দা কাঁপাতে আসছে দারুণ সব সিনেমা।

ভূত বাংলা

এক দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও রুপালি পর্দায় ফিরছে অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শনের ম্যাজিক। তাদের আসন্ন ফ্যান্টাসি হরর-কমেডি সিনেমা 'ভূত বাংলা' ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অক্ষয় কুমার, একতা কাপুর ও শোভা কাপুর প্রযোজিত এই সিনেমাটি ২০২৬ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমাটিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করছেন জনপ্রিয় তারকা তাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং ওয়ামিকা গাব্বি। 'ভুল ভুলাইয়া'র স্মৃতি মনে করিয়ে দেওয়া এই জুটি এবারও দর্শকদের হাসাতে ও ভয় দেখাতে প্রস্তুত। একটি রহস্যময় বাংলোর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি বলিউডে চলতি বছরের অন্যতম বড় চমক হতে যাচ্ছে বলে মনে করছেন সিনেবিশ্লেষকরা।

গিনি ওয়েডস সানি ২

বহুল প্রতীক্ষিত রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘গিন্নি ওয়েডস সানি ২’ আগামী ২৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। অবিনাশ তিওয়ারি এবং মেধা শঙ্কর অভিনীত এই সিনেমাটি একটি নিখাদ পারিবারিক বিনোদনমূলক গল্প নিয়ে নির্মিত। এই রোমান্টিক কমেডি সিনেমাটি প্রযোজনা করেছেন বিনোদ বাচ্চন এবং উমেশ কুমার বানসাল। নির্মাতা প্রশান্ত ঝা এর পরিচালনায় নির্মিত সিনেমায় অবিনাশ তিওয়ারি ও মেধা শঙ্করের পাশাপাশি অভিনয় করেছেন লিলেট দুবে, সুধীর পান্ডে, গোবিন্দ নামদেব, গোপী ভাল্লা, নয়নী দীক্ষিতসহ আরও অনেকে।

মার্সি

বিরাজমান আবেগ আর মানবিক সম্পর্কের টানাপড়েন নিয়ে আসছে নতুন চলচ্চিত্র ‘মার্সি’ । সম্প্রতি সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছে এর নির্মাণ দল। তারিখ ঘোষণার পাশাপাশি তারা দর্শকদের জন্য একটি হৃদয়স্পর্শী বার্তাও শেয়ার করেছে।

টিম মার্সির ভাষ্যমতে,’প্রতিটি বিদায়ের পেছনেই লুকিয়ে থাকে ভালোবাসা আর হারানোর এক গল্প। সংযোগ, যত্ন এবং ছেড়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় সেই নিভৃত শক্তির এক গভীর মানবিক আখ্যান তুলে ধরেছে ‘মার্সি’।‘

মিতুল প্যাটেলের পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন রাজ বাসুদেব, আদিল হুসেন, নীহারিকা রাইজাদা, কুনাল ভানসহ আরও অনেকে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৪ এপ্রিল।

দ্য ওয়ারড্রোব

ভয় আর রহস্যের নতুন এক অভিজ্ঞতা নিয়ে আগামী ২৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক সৌরভ চৌবে-র হরর সিনেমা ‘দ্য ওয়ারড্রোব’। সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পুরনো ওয়ারড্রোব, যা কোনো সাধারণ আসবাব নয়, বরং এক অশুভ শক্তির আধার।

ওয়ারড্রোবটি ঘিরে একের পর এক ঘটতে থাকে অব্যাখ্যনীয় এবং শিউরে ওঠা সব ঘটনা। পুরনো সব অন্ধকার রহস্য উন্মোচিত হওয়ার সাথে সাথে সাধারণ মানুষের জীবন দুঃস্বপ্নে পরিণত হয়। এক অদৃশ্য অলৌকিক শক্তির হাত থেকে বাঁচার এই লড়াই শেষ পর্যন্ত টিকে থাকার যুদ্ধে রূপ নেয়। দিব্যা আগারওয়াল ও রজনীশ দুগ্গাল অভিনীত এই সিনেমাটি দর্শকদের হাড়হিম করা রোমাঞ্চ উপহার দেবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১০

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১১

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১২

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১৩

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৫

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৭

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৮

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১৯

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

২০
X