বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

জাহ্নবী কাপুর। ছবি - সংগৃহীত
জাহ্নবী কাপুর। ছবি - সংগৃহীত

বলিউডে সম্পর্কের গুঞ্জন নতুন নয়। তবে কখনও একটি লকেট, কখনও একটি ছবি, আবার কখনও একটি সাধারণ টি-শার্টই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। এবার ঠিক তেমনই একটি বার্তার কারণে নতুন করে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে গোলাপি নাইট স্যুটের ওপর ধূসর জ্যাকেট পরা অবস্থায় দেখা যায় জাহ্নবীকে। কিন্তু তার পোশাকের চেয়ে বেশি নজর কাড়ে টি-শার্টে লেখা একটি বাক্য ‘ইফ লস্ট, প্লিজ রিটার্ন টু শিখর পাহাড়িয়া’— বাংলায় যার অর্থ, ‘যদি আমি হারিয়ে যাই, তাহলে আমাকে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দিও।’ মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়, আর শুরু হয় নতুন জল্পনা।

দীর্ঘদিন ধরেই জাহ্নবীর সঙ্গে শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, তবু বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ঘিরে ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং ব্যক্তিগত মুহূর্তের ঝলক সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

নেটিজেনদের একাংশের মতে, টি-শার্টের এই বার্তা হয়তো মজার ছলে লেখা, তবে অনেকেই এটিকে সম্পর্কের প্রকাশ্য স্বীকৃতির ইঙ্গিত হিসেবেও দেখছেন। এর আগে জাহ্নবীর গলায় শিখরের নাম খোদাই করা লকেটও আলোচনার জন্ম দিয়েছিল।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর। পেশায় পোলো খেলোয়াড় ও উদ্যোক্তা। বলিউডের অন্দরমহলে বহুদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা থাকলেও বিয়ের গুঞ্জনকে সম্প্রতি উড়িয়ে দিয়েছেন জাহ্নবীর বাবা বনি কাপুর ।

অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি' সিনেমাতে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। তবে এবার সিনেমার চেয়ে বেশি আলোচনায় তার সেই ভাইরাল টি-শার্টের বার্তাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১০

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১১

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১২

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৩

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৪

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৫

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৬

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৭

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৮

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৯

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

২০
X