বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জি সিরিজের ঈদের নাটকে জীবন

সাত দিন নাটকের পোস্টার। ছবি - সংগৃহীত
সাত দিন নাটকের পোস্টার। ছবি - সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত হয়েছে নাটক ‘সাত দিন’। নাটকটি রচনা করেছেন অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন পথিক সাধন। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির গল্প আবর্তিত হয়েছে রাকিব ও শম্পা নামের এক দম্পতির জীবনকে কেন্দ্র করে। প্রেমের বিয়ে হওয়ায় বিয়ের পর দীর্ঘ সময় একে অপরকে ছাড়া থাকতে পারেনি তারা। বিয়ের চার বছর পার হলেও তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা একই রকম রয়েছে। গল্পে দেখা যাবে, একসময় রাকিবের মনে হয় নিজের মতো করে কিছু সময় কাটানো দরকার। এমন সময় শম্পা সাত দিনের জন্য বড় বোনের বাসায় যাওয়ার পরিকল্পনা করে। বাইরে থেকে মন খারাপের ভান করলেও ভিতরে ভিতরে বেশ খুশি হয় রাকিব। কারণ এই সময়টাতে সে নিজের মতো করে জীবন কাটানোর পরিকল্পনা করে। এরপর শুরু হয় রাকিবের সাত দিনের নানা পরিকল্পনা। কখনো ঘুমিয়ে সময় কাটানো, কখনো পুরনো বান্ধবীর সঙ্গে দেখা করা, আবার কখনো অফিস সহকর্মীর সঙ্গে সময় কাটানোর চেষ্টা-তবে প্রতিটি পরিকল্পনাই একের পর এক অপ্রত্যাশিত ঘটনার কারণে ভেস্তে যায়। পুরনো প্রেমিকার হঠাৎ স্বামীসহ হাজির হওয়া, সহকর্মীর সঙ্গে বিব্রতকর পরিস্থিতিতে পড়া, জুয়ায় অর্থ হারানো কিংবা বন্ধুর সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা নষ্ট হয়ে যাওয়া-সব মিলিয়ে রাকিবের সেই ‘স্বাধীন’ সাত দিন পরিণত হয় নানা হাস্যরসাত্মক বিপত্তিতে।

নাটকের শেষ দিকে এক ঘটনার জেরে পুলিশের হাতে আটকও হতে হয় রাকিবকে। খবর পেয়ে থানায় হাজির হন তার স্ত্রী শম্পা। এরপর কী ঘটে এবং এই সাত দিনের অভিজ্ঞতা রাকিবের জীবনে কী ধরনের পরিবর্তন আনে-সেই গল্পই উঠে এসেছে নাটকটিতে।

নাটকটিতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিয়া ঘোষ, রুবাউয়া এশা, ইন্দ্রানী নিশি, খোরশেদা আলম নিতু, সাইফুল ইসলাম শামীম, শেখ সেলিম, সূর্ঘসহ আরও অনেকে। সংশ্লিষ্টরা আশা করছেন, পারিবারিক কমেডি ঘরানার এ নাটকটি ঈদের বিশেষ আয়োজনে দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদন হয়ে উঠবে। নাটকটি ঈদ উপলক্ষে মুক্তি পাবে ইউটিউবে জি সিরিজের অফিসিয়াল চ্যানেলে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X