বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এক ভিডিওতেই ঘুচেছে কাজের অভাব, ক্যামেরার সামনে নতুন স্বপ্ন শামীমের

অভিনেতা শামীম হোসেন । ছবি: সংগৃহীত
অভিনেতা শামীম হোসেন । ছবি: সংগৃহীত

দীর্ঘদিন কাজের অভাবে কঠিন সময় পার করার পর অবশেষে শুটিংয়ের সেটে ফিরেছেন অভিনেতা শামীম হোসেন। প্রায় তিন দশকের অভিনয়জীবনে নানা উত্থান-পতনের সাক্ষী এই অভিনেতা সম্প্রতি নতুন করে কাজে ফেরার খবর জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) শামীম হোসেন বলেছেন, আজকে কাজে ফিরেছি। একটি একক নাটকে কাজ করেছি। কালকে আরেকটি নাটকের কাজ রয়েছে। আর সামনে আরও কাজের কথা চলছে।

গত কয়েক বছর ধরে কাজের সংকটে ভুগছিলেন তিনি। বিশেষ করে গত এক বছর নিয়মিত কোনো নাটকে দেখা যায়নি তাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের আর্থিক সংকটের কথাও তুলে ধরেন, যা ব্যাপকভাবে আলোচনায় আসে।

এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে পরিবারের পাঁচ সদস্যের দায়িত্ব সামলানো তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কাজের অভাব, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং অনিয়মিত প্রজেক্ট—সব মিলিয়ে দুঃসময় পার করতে হয়েছে তাকে।

কিন্তু সেই পরিস্থিতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শামীম হোসেন। নতুন কাজ শুরু করায় আশাবাদী এই অভিনেতা, সামনে আরও নিয়মিত কাজের সুযোগ পাবেন বলে প্রত্যাশা তার।

ক্যারিয়ারের শুরুতে প্রোডাকশন সংশ্লিষ্ট কাজের পাশাপাশি অভিনয়ে যুক্ত হন তিনি। নির্মাতা আফসানা মিমির আহ্বানে ‘বন্ধন’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়। এরপর অসংখ্য নাটক ও বিশের বেশি চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X