বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

জিয়াউল ফারুক অপূর্ব ও জায়ান । ছবি - সংগৃহীত
জিয়াউল ফারুক অপূর্ব ও জায়ান । ছবি - সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্য ২৭ জুন শুধু নিজের জন্মদিন নয়, এটি তার জীবনের সবচেয়ে আবেগঘন ও আনন্দের দিনও। কারণ, এই একই দিনে জন্মদিন তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও। তাই প্রতি বছর ২৭ জুন এলে একসঙ্গে বাবা-ছেলের জন্মদিন উদযাপনের আনন্দে ভরে ওঠে অপূর্বর পরিবার।

১৯৮৫ সালের ২৭ জুন শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন অপূর্ব। আজ তিনি ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। অন্যদিকে, একই তারিখে জন্ম নেওয়া ছেলে জায়ানও উদযাপন করছে নিজের জন্মদিন। বিশেষ এই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলেকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী, নির্মাতা ও অসংখ্য ভক্ত-অনুরাগী।

একই দিনে বাবা-ছেলের জন্মদিন হওয়াকে নিজের জীবনের অন্যতম বড় আশীর্বাদ মনে করেন অপূর্ব। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় আমি অনেক বেশি খুশি।'

ছেলের প্রতি অপূর্বর ভালোবাসার প্রকাশও বারবার দেখা গেছে। এক বাবা দিবসে জায়ানকে উদ্দেশ করে তিনি লিখেছিলেন, 'আমি তোমাকে যখনই দেখি তখনই চিন্তা করি, তুমি কীভাবে হুবহু আমার মতো দেখতে হলে? আল্লাহ আমাকে কী স্বর্গীয় উপহার দিয়েছেন!' সেই আবেগঘন কথাগুলো আজকের দিনটিকে আরও বিশেষ করে তুলেছে।

অপূর্বর ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতন থাকলেও ছেলে জায়ানের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ছিল গভীর। ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। সেই সংসার ভেঙে গেলেও তাদের একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ বাবার জীবনের সবচেয়ে বড় আনন্দের একটি অংশ হয়ে আছে। পরে ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আনায়া। বর্তমানে ছেলে ও মেয়েকে নিয়ে নতুন সংসারে সুখের সময় কাটাচ্ছেন এই অভিনেতা।

অভিনয়জীবনের শুরুটা হয়েছিল ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে। এরপর বিজ্ঞাপন, নাটক ও টেলিফিল্মে নিজের অভিনয়গুণে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। তবে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে অসাধারণ অভিনয় তাকে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতার আসনে প্রতিষ্ঠিত করে।

বর্তমানে টেলিভিশন নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন অপূর্ব। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত থ্রিলারধর্মী ওয়েবফিল্ম ‘হেডলাইন’, যেখানে রহস্যঘেরা এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

জন্মদিনের এই বিশেষ দিনে অপূর্বর জন্য সবচেয়ে বড় উপহার হয়তো আর কিছুই নয়—নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য পাশে রয়েছে তার সবচেয়ে প্রিয় মানুষ, ছেলে জায়ান। তাই প্রতি বছরের মতো এবারও ২৭ জুন অপূর্বর কাছে শুধুই জন্মদিন নয়, বাবা-ছেলের ভালোবাসার এক অনন্য উদযাপনের দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা / ‘এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকি’

১৬ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, আবেদন অনলাইনে

রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৬৩

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু  / সুরতহালে আঘাত বা নির্যাতনের আলামত মেলেনি : এসপি মাসুদ

ড্রয়ের পর হাতে লেখা ‘নোট’ রেখে ড্রেসিংরুম ছাড়ল ইরান

হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করল এলজিইডি

পাকিস্তানের শান্তি নষ্টের চেষ্টা করছে ভারত: শেহবাজ শরিফ 

চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ, যে তথ্য দিলেন বিডা চেয়ারম্যান

১০

করিডোরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী

১১

ইনানী সৈকতে প্রবল ঢেউয়ে ভেসে গেলেন পর্যটক

১২

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান স্বামী, প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা

১৩

জাহানারা ইমামকে নিয়ে ‘কটূক্তি’ রাকসু নেতার

১৪

রাতের আঁধারে কারা কেটে নিল সড়ক বিভাজকের গাছ

১৫

কোন কৌশলে ব্রাজিলকে আটকাবে, কঠিন ‘ছক’ জাপানের

১৬

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

১৭

সংসদে রফিকুল ইসলাম খান / ‘বাজেটে গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে’

১৮

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

১৯

সৌদি-মিসরের যৌথ স্যাটেলাইট প্রকল্প, নজরদারির আতঙ্কে ইসরায়েল

২০
X