বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

বিজয় ও তৃষা কৃষ্ণান। ছবি - সংগৃহীত
বিজয় ও তৃষা কৃষ্ণান। ছবি - সংগৃহীত

কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তামিল সুপারস্টার বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চলছিল। বিশেষ করে বিজয়ের জন্মদিনে তৃষার নীরবতা এবং দুজনের একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করার খবর ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

নেটিজেনদের একাংশের প্রশ্ন ছিল, দীর্ঘদিনের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতার পর কি তবে দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে? তবে সেই জল্পনার মধ্যেই বিজয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ পোস্ট করে আলোচনার কেন্দ্রে ফিরে এসেছেন তৃষা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, গোলাপি ও সাদা রঙের একটি বড় কেকের পাশে দাঁড়িয়ে আছেন বিজয়। তার দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন তৃষা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘যে মানুষ সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’

তৃষার এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলতে থাকা নানা গুঞ্জন অনেকটাই থেমে গেছে বলে মনে করছেন ভক্তরা। কারণ, প্রতি বছর বিজয়ের জন্মদিনে বিশেষ বার্তা দিলেও এবার দীর্ঘ সময় কোনো শুভেচ্ছা না আসায় তাদের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছিল।

এর আগেও বিজয়ের জন্মদিনে একাধিক স্মরণীয় পোস্ট করেছেন তৃষা। ২০২৫ সালে একটি পোষা কুকুরসহ ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘হ্যাপি বার্থডে বেস্টেস্ট’। ২০২৪ সালে লিফটে তোলা একটি সেলফির সঙ্গে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘ঝড়ের মাঝে শান্তি, শান্তির মাঝে ঝড়, সামনে আসুক আরও অনেক মাইলফলক।’ আর ২০২৩ সালে বরফে ঢাকা প্রাকৃতিক পরিবেশে তোলা তাদের একটি ছবি শেয়ার করে শুধু ‘এইচবিডি’ লিখেছিলেন অভিনেত্রী।

এবার সেই ধারাবাহিকতায় কিছুটা ব্যতিক্রম দেখা যাওয়ায় শুরু হয়েছিল নানা আলোচনা। তবে নতুন পোস্টের পর অনেক ভক্তই মনে করছেন, সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া অধিকাংশ গুঞ্জনের জবাব মিলেছে।

বিজয় ও তৃষার পরিচয়ও দীর্ঘদিনের। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঘিল্লি’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন তারা। এরপর ‘থিরুপাচি’, ‘আথি’, ‘কুরুবি’ এবং ‘লিও’-সহ একাধিক সফল সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।

একসময় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন শোনা গেলেও পরে তা ভুল প্রমাণিত হয়। প্রায় ১৪ বছর পর আবারও একসঙ্গে কাজ করে নতুন করে আলোচনায় আসেন এই জনপ্রিয় জুটি।

সম্প্রতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা হয়েছে। বিশেষ করে স্ত্রী সংগীতা সর্নালিঙ্গমের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের পর তৃষার নামও বিভিন্ন আলোচনায় উঠে আসে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বিজয় কিংবা তৃষা।

এছাড়া বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া, নির্বাচনের ফল ঘোষণার দিন বিজয়ের বাসভবনে তৃষার উপস্থিতি এবং শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনাগুলোও আলোচনাকে আরও উসকে দেয়। সব মিলিয়ে জন্মদিনের এই একটি পোস্ট যেন আবারও বিজয়-তৃষাকে ঘিরে চলা জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

কারবালা: ইতিহাস ও চেতনা

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

১০

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

১১

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১২

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

১৩

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

১৪

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

১৫

মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন মা

১৬

‘আগামী ৫০ বছর আ.লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ’

১৭

প্রাণিসম্পদ খাতকে লাভজনক করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

১৮

কে এই উদি নেকো, এমন অদ্ভূত সাজের নেপথ্যে কী?

১৯

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

২০
X