বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিয়ারের প্রথম গোল্ডেন গ্লোব জয় করলেন টিমোথি চালামেট

টিমোথি চালামেট I ছবি: সংগৃহীত
টিমোথি চালামেট I ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব হাতে তুললেন টিমোথি চালামেট। তার অভিনীত নতুন সিনেমা ‘মার্টি সুপ্রিম’-এ অনবদ্য অভিনয়ের কারণে তিনি এই পুরস্কারটি পেয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে অনুষ্ঠিত হয় এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি।

পুরস্কার গ্রহণের সময় চালামেট বলেন, ‘আমার বাবা আমাকে ছোটবেলায় শেখিয়েছিলেন, যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো। অতীতে এটি আমাকে মাথা উঁচু করে খালি হাতে অনুষ্ঠান থেকে ফিরে যাওয়ার সময় শক্তি জুগিয়েছে। এ মুহূর্তকে আরও মধুর করে তুলেছে সেসব অভিজ্ঞতা।‘

উল্লেখ্য, জোশ সাফদির পরিচালনায় নির্মিত এই সিনেমায় টিমোথি একজন দ্রুত-কথক ও টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমায় দেখা যায়, মার্টি মাউসার নামে এক কাল্পনিক চরিত্রের গল্প, যে টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে এবং এভাবেই ছবিটির গল্প এগিয়ে যায়।

এর আগে তিনি ‘কল মি বাই ইওর নেম’, ‘বিউটিফুল বয়’, ‘ওয়নকা’ এবং ‘আ কমপ্লিট আননন’-এর মতো ছবির জন্য মনোনীত হয়েছিলেন; কিন্তু পুরস্কার জেতেননি। তাই এই জয় তার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X