বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভেঙে গেল আলেকজান্দ্রার সংসার

আলেকজান্দ্রা ড্যাডারিও। ছবি : সংগৃহীত
আলেকজান্দ্রা ড্যাডারিও। ছবি : সংগৃহীত

হলিউডে ফের বিচ্ছেদের সুর। ভেঙে গেছে জনপ্রিয় মার্কিন অভিনেত্রী আলেকজান্দ্রা ড্যাডারিওর সংসার। স্বামী ও প্রযোজক অ্যান্ড্রু ফর্মের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ‘বেওয়াচ’ খ্যাত এই তারকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত বিনোদন সংবাদমাধ্যম টিএমজেড প্রথম এই খবরটি প্রকাশ্যে এনেছে।

টিএমজেড-কে দেওয়া এক বিবৃতিতে আলেকজান্দ্রার মুখপাত্র বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিভাবক হিসেবে তারা তাদের সন্তানকে একসঙ্গে লালন-পালন করবেন। বর্তমান এই পরিস্থিতিতে তারা সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা কামনা করছেন।” তবে ঠিক কবে তারা আলাদা হয়েছেন বা এই আকস্মিক বিচ্ছেদের পেছনে মূল কারণ কী, সে বিষয়ে এখনো মুখ খোলেননি দুজনের কেউই।

২০২২ সালের জুনে বেশ ঘটা করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলেকজান্দ্রা ও অ্যান্ড্রু। এই দম্পতির ১৫ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। এটি আলেকজান্দ্রার প্রথম বিয়ে হলেও প্রযোজক অ্যান্ড্রু ফর্মের ছিল দ্বিতীয়। এর আগে মার্কিন অভিনেত্রী জর্ডানা ব্রিউস্টারের সঙ্গে সংসার করেছিলেন তিনি। সেই সংসারে ১২ ও ৯ বছর বয়সী দুটি পুত্রসন্তান রয়েছে, যাদের সৎমা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আলেকজান্দ্রা।

মাত্র ১৫ বছর বয়সে টেলিভিশনের পর্দায় অভিনয়ের মাধ্যমে শোবিজে অভিষেক ঘটে আলেকজান্দ্রার। এরপর ২০০৫ সালে হলিউড চলচ্চিত্রে পা রাখেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে—‘বেওয়াচ’, ‘পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস’, ‘দ্য হোয়াইট লোটাস’, ‘হল পাস’ প্রভৃতি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X