বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যতিক্রমী উদ্যোগের সূচনা করলেন মেহজাবীন-ফারিণ  

ব্যতিক্রমী উদ্যোগের সূচনা করলেন মেহজাবীন-ফারিণ  

ব্যতিক্রমী এক ই-কর্মাস প্রতিষ্ঠান পাইকারি.কম.বিডির ব্যতিক্রমী আয়োজন ‘মেম্বারশিপ প্রোগ্রাম’-এ গ্র্যান্ড লঞ্চিং সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) রাজধানী ঢাকার একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যেমন উপস্থিত ছিলেন বিনোদন জগতের তারকা ব্যক্তিত্বরা, তেমন আমন্ত্রিত হয়েছেন উৎসুক ক্রেতাসাধারণ ও পাইকারি.কম.বিডির বর্তমান মেম্বাররাও।

গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে তাদের এক ব্যতিক্রম উদ্যোগ মেম্বারশিপ প্রোগ্রামের শুভ সূচনা ঘোষণা করে।

জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। পাইকারি.কম.বিডির বিনা লাভে পণ্য বিক্রি করার এ উদ্যোগটির প্রশংসা করেন গণমাধ্যম কর্মীদের কাছে।

মেহজাবীন তার এক মন্তব্যে বলেন, “অনলাইনে কেনাকাটা তো সবাইকে করতেই হয়। আপনারাও নিশ্চয়ই করেন। কিন্তু অনলাইনে বিনা লাভে কেউ পণ্য বিক্রি করছে, এটা সত্যিই ব্যতিক্রম! পাইকারি.কম.বিডির প্রশংসা করতেই হয়।”

অন্যদিকে তাসনিয়া ফারিণ বলেন, “আমি এখন পর্যন্ত এমন কোনো প্রতিষ্ঠানের কথা শুনিনি যারা লাভ ছাড়া পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। পাইকারি.কম.বিডি গ্রাহকদের একটু স্বস্তি দেওয়ার জন্য বিনা লাভেই পণ্য বিক্রি করছে!”

প্রতিষ্ঠান পাইকারি.কম.বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা নাবির হোসেন বলেন, “শুধু একটি নির্দিষ্ট পরিমাণের মেম্বারশিপ ফি দিয়ে যে কেউ পাইকারি.কম.বিডির মেম্বার হয়ে যেতে পারবে। আর শুধু মেম্বারই এক্সক্লুসিভলি পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে বিনা লাভে বিক্রি হওয়া পণ্য কেনার সুযোগ।”

শুধু এককালীন মেম্বারশিপ ফি প্রদান করেই একজন মেম্বার সারা বছরজুড়ে পাচ্ছেন পাইকারি.কম.বিডি থেকে বিনা লাভে বিক্রীত পণ্য কেনার সুবিধা। উপস্থিত সুধী-দর্শক সবার মাঝে বিপুল আগ্রহ পরিলক্ষিত হয় আকর্ষণীয় এই মেম্বারশিপ প্রোগ্রামের বিষয়ে। উল্লেখযোগ্য সংখ্যক অতিথি অনুষ্ঠানস্থলেই মেম্বারশিপ গ্রহণ করেন তাদের বিক্রয় প্রতিনিধির মাধ্যমে।

বিজ্ঞাপনী সংস্থা হেডকোয়ার্টার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত এই ইভেন্টটি সঞ্চালনা করেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা এফএস নাইম। তার সহযোগিতায় ছিলেন সারা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ব্যতিক্রমী উপস্থাপন ভঙ্গির জন্য খ্যাত আলোচিত গায়ক আলী হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X