কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আসমা আক্তার ঝিলিক। ছবি : সংগৃহীত
আসমা আক্তার ঝিলিক। ছবি : সংগৃহীত

রাজধানীর একটি হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় তার স্বামী সাফি উল্লাহ ওরফে মহব্বতের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে সাফি উল্লাহর পক্ষে তার আইনজীবী মোহাম্মদ ওবাইদুল্লাহ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাফির জামিন নামঞ্জুরের আদেশ দেন।

আদালতে প্রসিকিউশন পুলিশের এসআই আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ জুন দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় ঝিলিকের। এ ঘটনায় তার বড় ভাই মোজাম্মেল হক গত ১৩ জুন ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। এ মামলায় অভিনেত্রীর স্বামী সাফি উল্লাহকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে ১৪ জুন তাকে কারাগারে পাঠানো হয়।

মামলায় অভিযোগ করা হয়, পেটের ব্যথা নিয়ে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাফি। সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ঝিলিক তার স্বজনদের হাসপাতালে বিলের জন্য ১৬ হাজার টাকা পাঠাতে বলেন। ওইদিন দুপুর সোয়া ১টার দিকে ঝিলিকের সঙ্গে ছোট বোন রেশমি আক্তারের ভিডিও কলে কথা হয়। ঘণ্টাখানেক পর সাফি ঝিলিকের বাবাকে ফোন করে তার মৃত্যুর খবর দেন।

জানা গেছে, ছোট ও বড় পর্দা মিলিয়ে আসমা আক্তার ঝিলিক বেশ কিছু কাজ করেছেন। চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘রংবাজ’ সিনেমার একটি চরিত্রেও কাজ করেছেন তিনি। তবে ঝিলিক অভিনয় ছেড়ে দিয়েছিলেন। তিনি স্বামী-সন্তান নিয়েই থাকতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১০

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১১

রিজার্ভ আরও বাড়ল

১২

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৪

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৫

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৬

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১৭

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

১৮

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১৯

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

২০
X