বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে ২৪তম সিজেএফবি অ্যাওয়ার্ড

জমকালো আয়োজনে ২৪তম সিজেএফবি অ্যাওয়ার্ড

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর। গত ১৭ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানে সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির বিভিন্ন শাখার শিল্পী-কলাকুশলীদের পুরস্কৃত করা হয়। জুরিবোর্ডের বিচারে ২০২৪ সালের সেরাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক, সনদপত্র ও মেডেল।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে অভনিত্রেী-নৃত্যশিল্পী চাঁদনীর মনোজ্ঞ পরিবেশনা দিয়ে। এরপর স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএস রানা, শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা তামিম হাসান। সংগঠনের সভাপতি এনাম সরকারের সভাপতিত্বে এই পর্বে আরও বক্তব্য দেন গ্লোব সফটড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও আব্দুস সালাম, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম, অ্যাডভান্স হোমস প্রাইভেট লিমিটেডের এমডি তওহিদা সুলতানা রুনু প্রমুখ।

আব্দুস সালাম বলেন, ‘একুশে টেলিভিশন বাংলাদেশের সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় নিরলসভাবে কাজ করছে। সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করলে দেশ এগিয়ে যাবে এবং দেশীয় সংস্কৃতি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।’

গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ বলেন, ‘আমরা শুরু থেকেই সিজেএফবির এই সাংস্কৃতিক কর্মাকাণ্ডের সঙ্গে থেকেছি। কারণ, সুস্থ সাংস্কৃতিক বিকাশের মাধ্যমেই একটি সুন্দর জাতি গঠন সম্ভব।’

এবারের আয়োজনে দুজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বিশেষে সম্মাননা প্রদান করা হয়। সংগীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন এবং চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পয়েছেনে অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ সম্মাননা তুলে দেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও আব্দুস সালাম ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম। এ বছর সিজেএফবি স্পেশাল জুরি সম্মাননা পেয়েছেন কামরুল হাসান, ধ্রুব গুহ ও স্বপন চৌধুরী (অন্তর শোবিজ-সেরা ইভেন্ট আয়োজক), সংগীত বিভাগে এ বছর সম্মাননা পেয়েছেন সোমনুর মনির কোনাল (সেরা গায়িকা), ইমরান মাহমুদুল (সেরা গায়ক), প্রিন্স মাহমুদ (সেরা সংগীত পরিচালক), আসিফ ইকবাল (সেরা গীতিকার) এবং জনি হক (সেরা গীতিকার সমালোচক)।

টেলিভিশন বিভাগে এ বছর সম্মাননা পেয়েছেন তানজিন তিশা (সেরা অভিনেত্রী), জিয়াউল হক পলাশ (সেরা অভিনেতা), তাসনুভা তিশা ও তানজিম সাইয়ারা তটিনি (সেরা অভিনেত্রী সমালোচক), আরশ খান (সেরা অভিনেতা সমালোচক), ইমরাউল রাফাত (সেরা পরিচালক), তপু খান (সেরা পরিচালক সমালোচক), আহমেদ তাওকীর ও অপূর্ণ রুবেল (সেরা নাট্যকার), শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ (সেরা ননফকিশন অনুষ্ঠান), ক্লাব ইলাভেন (সেরা ইউটিউব ড্রামা চ্যানেল) এবং চেয়েছি তোমার হতে (সেরা নাটক)।

ওটিটি বিভাগে এ বছর সেরা হয়েছেন পরীমণি (সেরা অভিনেত্রী ফিল্ম), তাসনিয়া ফারিন (সেরা অভিনেতত্রী ফিল্ম সমালোচক), সাবিলা নূর (সেরা অভিনেত্রী সিরিজ), আবদুন নূর সজল ও এফএস নাঈম (সেরা অভিনেতা সিরিজ), কাজল আরেফিন অমি (সেরা অভিনেতা) এবং অসময় (সেরা ওয়বে ফিল্ম)।

চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছেনে শাকিব খান (সেরা অভিনেতা), মাসুমা রহমান নাবিলা (সেরা অভিনেত্রী), মেহজাবিন চৗধুরী (সেরা অভিনেত্রী সমালোচক) এবং মন্দিরা চক্রবর্তী (সেরা সম্ভাবনাময়ী অভিনেত্রী)। এ বছর সিজেএফবি জুরি সম্মাননা পেয়েছেন শাকিল খান (চলচ্চিত্র অভিনেতা), ইশমাত আরা ইভা (সংগীতশিল্পী), শওকাত (সংগীত পরিচালক), রাইসুল তমাল (সম্ভাবনাময় টিভি পরিচালক), শিহাব আহমেদ সিরাজী (সম্ভাবনাময় চলচ্চিত্র পরিচালক), তন্নি মাহমিদ তৃনা (সম্ভাবনাময় টিভি অভিনেত্রী), একুশের চোখ (সেরা অনুসন্ধানী অনুষ্ঠান), গ্লোবাল মিউজিক (সেরা সংগীতানুষ্ঠান) এবং একুশে ডিজিটাল (ডিকেট অব একুশে ডিজিটাল)।

অনুষ্ঠানে পারফর্ম করেন বেবী নাজনীন, আবদুন নূর সজল, ঐশী, ইমরান মাহমুদুল, সোমনুর মনির কোনাল, তানজিন তিশা, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তাসনুভা তিশা, মন্দিরা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আরজে নীরব শান্তা জাহান এবং সানজানা আইভী। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ। উল্লেখ্য, দেশের প্রধান জতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সাংস্কৃতিক সাংবাদিকদের স্বনামখ্যাত সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। শিল্পী ও কলাকুশলীদের শিল্পকর্মের মূল্যায়নের লক্ষ্যে ২০০০ সালে কালচারাল সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X