বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শাশুড়ির শেষকৃত্য নিয়ে ভ্লগ, বিপাকে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর

মহুয়া গঙ্গোপাধ্যায়। ছবি : সংগৃহীত
মহুয়া গঙ্গোপাধ্যায়। ছবি : সংগৃহীত

শোকের মুহূর্ত, যেখানে থাকার কথা নীরবতা আর অশ্রুর, সেই সময়েই ক্যামেরা চালু করে ভিডিও ধারণ! আর সেটিই ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে। শাশুড়ির মৃত্যু ও শেষকৃত্যের পুরো ঘটনাকে ভ্লগে তুলে ধরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর মহুয়া গঙ্গোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘প্রবাসে ঘরকন্না’ নামক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচিতি পাওয়া এই নারীর এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। শোকের মুহূর্তে ক্যামেরা চালু করে ভিডিও ধারণ এবং তা প্রচার করাকে অনেকেই স্রেফ ‘অর্থ উপার্জনের নেশা’ হিসেবে অভিহিত করেছেন।

জানা যায়, মহুয়া গঙ্গোপাধ্যায় দীর্ঘ দিন ধরে বিদেশে বসবাস করলেও নিয়মিত লাইফস্টাইল ভ্লগ তৈরি করে অনুসারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। সম্প্রতি তার শাশুড়ির মৃত্যু হলে তিনি বিদেশ থেকে জরুরি ভিত্তিতে নিজ দেশ ভারতে ফেরেন।

তবে পরিবারের এই কঠিন সময়েও তিনি তার ক্যামেরা বন্ধ রাখেননি। দুই দিন আগে তার চ্যানেলে শাশুড়ির মরদেহ, তার সামনে বসে কান্নাকাটি এবং শেষযাত্রার দৃশ্যসহ একটি বিস্তারিত ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র সমালোচনা।

ভিডিওর নিচে মন্তব্য করে অনেক অনুসারী তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ভিউ আর টাকা আয়ের জন্য মৃত মানুষকে ব্যবহার করা লজ্জাজনক। আবার কেউ মন্তব্য করেছেন, শোকাতুর পরিবেশে পরিবারের সদস্যদের সামনে ক্যামেরা ধরা অসংবেদনশীলতার পরিচয়।

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, ব্যক্তিগত শোকের বিষয়গুলো পর্দার আড়ালে রাখাই শ্রেয় ছিল। তবে এ বিষয়ে সেই কনটেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X