বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে ডিবিসি নিউজে একঝাঁক তারার মেলা

ডিবিসি নিউজের ঈদ আয়োজনের ছবির কোলাজ । ছবি - ডিবিসির সৌজন্যে
ডিবিসি নিউজের ঈদ আয়োজনের ছবির কোলাজ । ছবি - ডিবিসির সৌজন্যে

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ আর সেই ঈদের আনন্দকে এবার বহুগুণে বাড়িয়ে দিতে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ দর্শকদের ভিন্ন কিছু দেয়ার প্রয়াস থেকেই রোজার ঈদ ঘিরে সাজিয়েছে চারদিনের বিশেষ অনুষ্টানমালা। যেখানে বিকাল ৫টায় থাকবে জনপ্রিয় তারকাদের নিয়ে ‘চতুরঙ্গ পাওয়ার্ড বাই প্যারাগন’এর পরপরই সন্ধ্যা সাতটায় শুরু হবে ‘ভাইয়া হাউজিং নিবেদিত ডিবিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজী টি। এরপর রাত আটটায় প্রচারিত হবে গ্লো এন্ড লাভলী নিবেদিত ঈদ বিশেষ ডিবিসি রেড কার্পেট। এছাড়াও দেশের জনপ্রিয় সঙ্গীত তারকাদের নিয়ে ঈদের চারদিন রাত ১১.৩০ মিনিটে প্রচারিত হবে বিআরবি ক্যাবলস নিবেদিত উৎসবের ঈদ পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। এই চার অনুষ্ঠানে ডিবিসি নিউজে অতিথি হয়ে এসেছেন বর্তমান সময়ের নাটক, চলচ্চিত্র ও সংগীত জগতের জনপ্রিয় সব তারকারা।

ঈদের চারদিন চতুরঙ্গ আয়োজনে অতিথি হয়ে থাকছেন তানজিকা আমিন ও ইমতিয়াজ বর্ষণ, অহনা রহমান ও রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ ও মোস্তাফিজ নূর ইমরান, ক্লোজ আপ ওয়ান খ্যাত সঙ্গীতশিল্পী মেহরাব ও পুতুল। ডিবিসি তারকার আড্ডা আয়োজনে চারদিনের অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও মীরাক্কেল খ্যাত তারকা আবু হেনা রনি, আনিকা কবর শখ ও নীরব হোসাইন, শ্যামল মাওলা ও নাজিয়া হক অর্ষা, পারশা ইভানা ও কারিনা কায়সার। রেড কার্পেট আয়োজনে ঈদের সিনেমার গল্প শোনাবেন নির্মাতা তানিম নূর ও অভিনেত্রী সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী নাজিফা তুসি, চাষী আলম ও নাবিলা ইসলাম, ইরফান সাজ্জাদ ও তাসনিম আনিকা। জনপ্রিয় সঙ্গীত তারকাদের নিয়ে ঈদের চারদিন রাত সাড়ে এগারোটায় উৎসবের ঈদ আয়োজনে দর্শকদের গান আড্ডায় মাতাবেন জাকিয়া সুলতানা কর্নিয়া ও মুহিন খান, তামান্না প্রমি ও সাব্বির জামান, বেলাল খান ও লুইপা, কামরুজ্জামান রাব্বি ও ডলি মন্ডল।

এছাড়াও ঈদের সময়ে বিনোদনের নিয়মিত আয়োজন ডিবিসি রেড কার্পেট অনুষ্ঠানে ঈদ আড্ডায় মেতেছেন অভিনেত্রী আইনুন পুতুল, সঙ্গীতশিল্পী হুমায়রা ঈষিকা, মডেল ও চিত্রনায়িকা আলিশা ইসলাম, সঙ্গীতশিল্পী জিসান খান শুভ ও মিস কসমো বাংলাদেশ খ্যাত মডেল আভিলা ইসলাম। এর বাইরেও ঈদ বিশেষ কর্মজীবি নারী, তারুণ্যের রাজনীতি, বানিজ্যের গতিপথ ও নিয়মিত রাজকাহন আয়োজনেও থাকছেন দেশসেরা ক্রীড়াবিদ, শিল্পী, রাজনীতিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষকেরা।

এবারের অনুষ্ঠানমালা নিয়ে ডিবিসি নিউজের নির্বাহী প্রযোজক শাফায়েত হোসেন বলেন, 'একমাস সিয়াম সাধনার পর ঈদের সময়ে দর্শকদের সঠিক সংবাদ পরিবেশনের পাশাপাশি কিছুটা নির্মল বিনোদন দিতেই তারকাদের নিয়ে এতো সব আয়োজন সাজিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এবারের সবগুলো আয়োজনে রাখা হয়েছে দর্শকদের পছন্দের সব তারকা শিল্পীদের। যে আয়োজনগুলোতে তারকারা তাদের ঈদের স্মৃতি নিয়ে যেমন বলেছেন কথা তেমনি বলেছেন নিজেদের কাজ নিয়েও। জনপ্রিয় সব সঙ্গীত তারকারা অনুষ্ঠানগুলোতে গান গাইবার পাশাপাশি মেতেছিলেন ঈদ আড্ডায়। আশা করছি আমাদের এবারের ঈদ আয়োজন ভালো লাগবে সব বয়সী দর্শকদের। এছাড়াও এত পরিমাণ জনপ্রিয় তারকা আমার মতে এবার অন্য কোন টেলিভিশন চ্যানেলে কোন অনুষ্ঠানে এসেছে বলে আমার জানা নেই। একইসাথে আমাদের এই সবগুলো অনুষ্ঠান টেলিভিশনে প্রচারের পাশাপাশি দেখা যাবে, ডিবিসি নিউজের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।'

ঈদের এই সবগুলো অনুষ্ঠান বিশেষ করে বিনোদন কেন্দ্রীক সকল আয়োজন মাকসুদুল হক ইমুর ব্যবস্থাপনা ও পরিকল্পনায় গ্রন্থনা ও প্রযোজনা করেছেন পাভেল পারভেজ। অনুষ্ঠানের পাশাপাশি ডিবিসি নিউজের এবারের ঈদ আয়োজনে উপস্থাপনাতেও এসেছে ভিন্নতা। শান্তা জাহান, শ্রাবণ্য তাওহীদা, ফারজানা বিথী, নুসরাত জেরিন, আরশিয়া আলম, হাবিবা আফরোজ জুই, তানিয়া হারুন ও ঈশিতার মতো দেশের জনপ্রিয় সব উপস্থাপিকারা করেছেন এবারের অনুষ্ঠানগুলোর উপস্থাপনা।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X