বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিটিভির ঈদ আড্ডায় ববিতা

শফিউল আলম বাবু ও ববিতা । ছবি - বিটিভির সৌজন্যে
শফিউল আলম বাবু ও ববিতা । ছবি - বিটিভির সৌজন্যে

ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলতে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প। অনুষ্ঠানে গল্প, গান, হাসি-ঠাট্টা আর খুনসুটিতে জমে উঠবে প্রাণবন্ত আড্ডা। যেখানে অভিনেতা শফিউল আলম বাবুর সঙ্গে স্মৃতিচারণে অংশ নেবেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। আড্ডায় তিনি শুনাবেন অভিনয়জীবনে নায়িকা হয়ে ওঠার গল্প, বলবেন ঈদ উদযাপন ও বিভিন্ন সিনেমার স্মরণীয় অভিজ্ঞতার কথাও। এ পর্বের প্রযোজনায় রয়েছেন আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ২য় দিন সন্ধ্যা ৬টায়।

আড্ডা অনুষ্ঠানে আরও অংশ নিয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী দিলারা জামান, সংগীতশিল্পী খুরশিদ আলম, অভিনেত্রী আইনুন নাহার পুতুল, কন্ঠশিল্পী তানিয়া সুলতানা লিজা, মুহিন খান এবং অভিনেতা নীরব। এই দুই পর্বের আড্ডা অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল। পর্ব দুটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান ও নাজমুল হক। প্রচারিত হবে ঈদের দিন ও ঈদের ৩য় দিন সন্ধ্যা ৬টায়।

দুই প্রজন্মের শিল্পীদের গল্প, গান আর প্রাণখোলা স্মৃতিচারণে সাজানো এই আড্ডা ঈদের আনন্দকে দর্শকদের কাছে আরও উজ্জ্বল করে তুলবে বলেই প্রত্যাশা আয়োজকদের।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X