বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেলেন তরুণ নির্মাতা আলী আদ্রিয়ান

আলী আদ্রিয়ান জাহেদী। ছবি : সংগৃহীত
আলী আদ্রিয়ান জাহেদী। ছবি : সংগৃহীত

আলী আদ্রিয়ান জাহেদী সম্প্রতি নেতৃত্ব ও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে স্বীকৃতি অর্জন করে নতুন প্রজন্মের একজন সম্ভাবনাময় প্রতিনিধি হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন। সর্বশেষ তিনি হাউস অব ইয়ুথ ডায়ালগ আয়োজিত ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বা ইউএনজিএ সেশন ২ মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনে আউটস্ট্যান্ডিং ডেলিগেট স্বীকৃতি লাভ করেন। ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে তিনি স্টেট অব ইসরায়েলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।

আয়োজকদের মতে সম্মেলনে তার অসাধারণ পারফরম্যান্স, কূটনৈতিক যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে তাকে একটি স্মারক ক্রেস্টও তুলে দেওয়া হয়।

আলী আদ্রিয়ান জাহেদী শৈশব থেকেই সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। মাত্র তিন বছর বয়সে তিনি টেলিভিশন নাটক ‘পকেট’ এ অংশগ্রহণের মাধ্যমে মিডিয়া যাত্রা শুরু করেন। পরে তিনি তার পিতা চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহেদী পরিচালিত বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজ দ্য পেপার’ এ অভিনয় করেন।

মাত্র সাত বছর বয়সে আলী আদ্রিয়ান চলচ্চিত্র নির্মাণে যুক্ত হন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কোভিড ২০২০’ এ পরিচালক ও অভিনয়শিল্পী হিসেবে কাজ করেন যা পরে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। চলচ্চিত্রটি রাশিয়ার দ্য কপার ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালে অনারেবল মেনশন সম্মাননা লাভ করে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ওয়ার্ল্ড ইমপ্যাক্ট ফিল্ম ফেস্টিভ্যাল বা সুইফে বেস্ট সুপার শর্ট ফিল্ম বিভাগে কোয়ার্টার ফাইনালিস্ট অ্যাওয়ার্ড অর্জন করে।

সুইফ উদীয়মান তরুণ নির্মাতাদের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত একটি প্ল্যাটফর্ম যেখানে সাবমিশন ফি মওকুফসহ নতুন নির্মাতাদের জন্য নেটওয়ার্কিং ও শিল্পসংশ্লিষ্ট নানা সুযোগ তৈরি করা হয়। ফেস্টিভ্যালটি অ্যামাজন প্রাইম ভিডিও ডিরেক্টরের ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবেও পরিচিত।

অল্প বয়সে এমন সাফল্য আলী আদ্রিয়ান জাহেদীর সৃজনশীল সম্ভাবনা, আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক অঙ্গনে তার বিকাশমান উপস্থিতিরই প্রতিফলন। বর্তমানে তিনি কানাডিয়ান ট্রিলিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব বিকাশ, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে তিনি নিয়মিত সক্রিয় রয়েছেন। ভবিষ্যতে এসব অর্জন তাকে আরও অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

সড়কে আইন অমান্য, জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?

খামেনির জানাজায় আসেননি সৌদির কেউ  

দুদকেই বেশি দুর্নীতি, চরিত্র বদলাতে হবে : মাহবুব উদ্দিন খোকন

ফুটবলে সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় মাঠে নামল ১৬ এয়ারলাইন্স

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম

১০

সারাদেশে ভারী বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা

১১

‘অসহায়-সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য’

১২

প্রাইভেট হাসপাতালে দেখছিলেন রোগী, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক

১৩

হবিগঞ্জ সদর হাসপাতালের গেটে মানব কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

১৪

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে, জানাল এআই

১৫

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

১৬

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

১৭

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

১৮

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

১৯

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

২০
X