বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

আসিফ হাসান সাগর। ছবি: সংগৃহীত
আসিফ হাসান সাগর। ছবি: সংগৃহীত

শাকিব খান থেকে পরীমণি, সিয়াম আহমেদের মতো জনপ্রিয় সব তারকার সিনেমায় কাজ করে অনেক দিন ধরেই আলোচনায় ফাইট ডিরেক্টর ও ফিটনেস ট্রেইনার আসিফ হাসান সাগর। এবার হোলিস্টিক হিলিং ও অ্যাকুপ্রেশার থেরাপি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সম্মাননা পেতে যাচ্ছেন বাংলাদেশের আসিফ হাসান সাগর। তিনি গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২, ২০২৬-এ ‘বাংলাদেশের পথিকৃৎ হোলিস্টিক অ্যাকুপ্রেশার থেরাপিস্ট ও স্পিরিচুয়াল হিলার’ হিসেবে সম্মাননা গ্রহণ করবেন।

জানা গেছে, আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি অংশ নেবেন।

আসিফ হাসান সাগর জানান, দীর্ঘদিন ধরে তিনি হোলিস্টিক হিলিং, অ্যাকুপ্রেশার থেরাপি, স্পিরিচুয়াল ওয়েলনেস এবং মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে কাজ করে আসছেন। সেই কাজের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২৫ জনকে সম্মাননা জানানো হবে। সেই তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রয়েছেন আসিফ হাসান সাগর।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসিফ হাসান সাগর বলেন, ‘এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশেরও সম্মান। দেশের লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ পেয়েছি। ভবিষ্যতে বাংলাদেশের হোলিস্টিক ওয়েলনেস ও হিলিং চর্চাকে বিশ্বদরবারে আরও পরিচিত করতে কাজ করে যেতে চাই।’

তিনি আরও জানান, তার পেশাগত জীবন, গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি তৈরির ক্ষেত্রে ড. মনজুর এ খোদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয়।

কালবেলা/এমএইচ/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X