কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আসছে বহুল আলোচিত স্বর্ণমানব সিরিজের আরও একটি পর্ব

স্বর্ণমানব সিরিজ। ছবি: সংগৃহীত
স্বর্ণমানব সিরিজ। ছবি: সংগৃহীত

আসছে বিদেশে টাকা পাচার নিয়ে বহুল আলোচিত টেলিফিল্ম সিরিজ স্বর্ণমানব-এর আরও একটি পর্ব। এবারের পর্বের নাম ‘টাকা কথা বলে’। সিরিজটির এ পর্যন্ত পর্ব সংখ্যা ৬। বরাবরের মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

ষষ্ট পর্বের জন্য চার দিনব্যাপী শুটিং ও এর এডিটিং কাজ শেষ হয়েছে। টেলিফিল্মটি প্রচার হবে আগামীকাল (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবসে। ছয়টি টেলিভিশন চ্যানেলে বিভিন্ন সময়ে প্রচার করা হবে পর্বটি। পরে দর্শকরা এটি এনটিভি অনলাইনের ইউটিউবেও দেখতে পাবেন।

ড. মইনুল খানের গল্প, চিত্রনাট্য ও সার্বিক নির্দেশনায় এবং সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় নির্মিত হয়েছে সিরিজটির এবারের পর্ব।

কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিমের পাশাপাশি টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন, রুনা খান, তারিন জাহান, আজিজুল হাকিম, রাশেদ সীমান্ত, শহীদুজ্জামান সেলিম, টাইগার রবি, খালিদ মাহমুদ ও মাসুদ।

এবারের পর্বে অবৈধ উপায়ে অর্জিত টাকা বিদেশে পাচারের নেপথ্য কাহিনি তুলে আনা হয়েছে। দেখা যাবে ওই টাকার প্রকৃত ভবিষ্যৎ কী এবং এর মূল প্রতিপাদ্য হল, পাচার করা টাকা তার পরিণতিতে সাড়া দেয় কি না।

গল্পকার ও সার্বিক নির্দেশক ড. মইনুল খান বলেন, এই সিরিজের পর্বটি সমসাময়িক প্রসঙ্গ টাকা পাচার নিয়ে নির্মিত হয়েছে। সমাজের কেউ কেউ না জেনেই হয়তো কোন মোহে পড়ে বিদেশে টাকা পাচারের অপরাধের সাথে লিপ্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে এই টাকার পরিণতি ভাল হয় না। ওই টাকা পরিবারের জন্যও বিপদ ডেকে আনে এবং ভোগের জন্য অর্থহীন হয়ে যায়।

লেখক বলেন, আমি আশা করি টাকা পাচারের এই কাহিনির চিত্রায়ণ দর্শকদের বিনোদনের পাশাপাশি সমাজকে আরো বেশি সচেতন করবে।

পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, টাকা পাচারের গল্পটির গাঁথুনি বেশ মজবুত হয়েছে। শুটিংয়ে দুর্লভ কিছু লোকেশন ব্যবহার করা হয়েছে যা দর্শকদের আকৃষ্ট করবে। অভিনেতাদের কিছু আবেগ মর্ম স্পর্শ করবে। নাটকীয়তার মাঝে সংলাপের অনেক গভীরতা থাকবে এতে। শুটিং এর সময় রচয়িতা ড. মইনুল খান নিজে উপস্থিত থেকে তার ভাবনা সম্পর্কে পরামর্শ দিয়েছেন।

টেলিভিশনে প্রদর্শনের সময়সূচি আরটিভি - বিকেল ৫:৩০, বাংলাভিশন - সন্ধ্যা ৬:২০, বৈশাখী টিভি - রাত ৮:৩০, এনটিভি - রাত ৮:৩০, দীপ্ত টিভি - বিকেল ৩:৫০, চ্যানেল আই - বিকেল ৩:০৫। এছাড়া এনটিভি অনলাইন-এর ইউটিউব চ্যানেলেও পর্বটি দেখা যাবে।

ড. মইনুল খান ২০১৭ সাল থেকে স্বর্ণ চোরালান নিয়ে ‘স্বর্ণমানব’ এর যাত্রা শুরু করেন। গোয়েন্দাধর্মী এই টেলিফিল্মের পূর্বের সিরিজের জনপ্রিয়তার কথা চিন্তা করে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে এই ষষ্ঠ পর্ব নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১১

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১২

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৩

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৪

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৫

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৬

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৭

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৮

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৯

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

২০
X