বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে আবারও তিন বন্ধু

অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান। ছবি : সংগৃহীত
অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় তিন অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান। ব্যক্তিজীবনে তারা একে অপরের ভালো বন্ধুও। একসঙ্গে বহু নাটকে করেছেন অভিনয়ও। এবার আরও একবার নাটকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। নাটকের নাম ‘শাদী মোবারক’।

তিন বন্ধুর মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক নির্মাণ করেন। তার পরিচালিত বেশিরভাগ নাটকেই অভিনেতা হিসেবে পাওয়া যায় অন্য দুই বন্ধুকে। সে সূত্রে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সম্প্রতি শামীম জামান শুটিং শুরু করেছেন তার এই নতুন ধারাবাহিকের। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। পূবাইলে শুরু হওয়া নাটকটির শুটিংয়ে তিন বন্ধুই অংশ নিয়েছেন।

নাটকটি নিয়ে শামীম জামান বলেন, ‘ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে। আমার বিশ্বাস দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।’

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন- জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজসহ অনেকেই। শিগগিরই মাছরাঙা টিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X