কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রা শুরু করল ‘টাইম জোন লিভিং রুম সেশন’

বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। ছবি : সংগৃহীত
বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। ছবি : সংগৃহীত

উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো কোনো সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। টাইম জোনের পৃষ্ঠপোষকতায় রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে যাত্রা শুরু হলো এ সংগীত উদ্যোগের। পাভেল আরিনের সংগীত পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গান ‘ভালোবেসে সখী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা।

গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৩টায় ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ স্থান টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে মিউজিক্যাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। টাইমস স্কয়ারের বিলবোর্ডে এই প্রকল্পটির টিজার প্রকাশ করা হয়। সেখানে ৯ বাংলাদেশি শিল্পী ইমরান মাহমুদুল, ঐশী, কণা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশী, ইনিমা রশ্নি, কাজল দেওয়ান ও সংগীত পরিচালক পাভেল আরিনকে দেখা যায়। এই আইকনিক প্ল্যাটফর্মে বাংলাদেশের শিল্পীদের মুখ দেখে ইতোমধ্যেই ইন্ডাস্ট্রি এবং সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আয়োজনের সহযোগী ও পৃষ্ঠপোষক হিসেবে আছে কল্লোল গ্রুপ অব কোম্পানিজের আওতাধীন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ঘড়ির অথরাইজড রিটেইল চেইনশপ ব্র্যান্ড ‘টাইম জোন’ এবং পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে আছেন কল্লোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ।

এই উদ্যোগের সম্পর্কে তিনি জানান, ‘লিভিং রুম সেশন’ মূলত ট্যালেন্টেড সংগীত পরিচালক পাভেল আরিনের ব্রেইন চাইল্ড। বাংলা গান ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকে বাংলদেশের মিউজিককে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা ‘টাইম জোন’ এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা উচ্ছ্বসিত।

‘টাইম জোন লিভিং রুম সেশন’-এর পরবর্তী পরিকল্পনা সম্পর্কে রিফাত আহমেদ বলেন, এই সিজনের গানগুলোর প্রোডাকশন সম্পন্ন হওয়ার পরে এসে আমরা সম্পৃক্ত হয়েছি, এটি আমাদের মাত্র শুরু, আশা করছি পরবর্তী সিজনগুলোতে একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা একসঙ্গে কাজ করব এবং আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানসম্পন্নতা গুরুত্ব দিয়ে ‘টাইম জোন লিভিং রুম সেশন’-কে নিয়ে আসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলা গানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নিজের মিউজিক ক্যারিয়ারের জন্য এই সংগীত আয়োজনকে একটি উল্লেখযোগ্য মাইলফলক মনে করছেন পাভেল। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ছয় বছর বয়স থেকে মিউজিকের সঙ্গে আছি। প্রায় দুই দশক ধরে জড়িয়ে আছি জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সঙ্গে। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্ম ও কনসার্টের ভেতরকার মানুষ হিসেবে দেশি-বিদেশি গুণী শিল্পীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। সবসময় দেশের সংগীতকে আন্তর্জাতিকমানে পৌঁছাতে, নতুন কিছু শিখতে চেষ্টা করেছি। এখন সময় এসেছে নিজের ভাবনাগুলো মানুষের সামনে নিয়ে আসার। আশা করি সবাই উপভোগ করবেন এই মিউজিক্যাল প্রজেক্টটি।’ প্রথম সিজনে ৯টি গানের মধ্যে ৮টি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে বলে জানান পাভেল।

‘টাইম জোন লিভিং রুম সেশন’- অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। নিয়মিত বিরতিতেই নতুন নতুন চমক নিয়ে প্রথম সিজনের গানগুলো প্রকাশিত হতে থাকবে। ‘টাইম জোন লিভিং রুম সেশন’ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে সংগীতপ্রেমীরা এই গানগুলো উপভোগ করতে পারবেন।

বাংলা গানের প্রতি পাভেল আরিন আর টাইম জোনের এই ভালোবাসা ছুঁয়ে যাক কোটি শ্রোতার হৃদয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X