কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৬ এএম
অনলাইন সংস্করণ

‘সৃষ্টিকর্তার যে কাজ অপছন্দ, ইবলিশ তা সবচেয়ে বেশি পছন্দ করে’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
‘সৃষ্টিকর্তার যে কাজ অপছন্দ, ইবলিশ তা সবচেয়ে বেশি পছন্দ করে’

দর্শকদের প্রশংসা কুড়িয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘আরারাত’। সামাজিক মাধ্যমে ওয়েব সিরিজটির প্রচারণা চালাচ্ছেন মেহজাবীন। রোমান্টিক থ্রিলার ঘরানার এ কনটেন্ট নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

সম্প্রতি নিজের ফেসবুকে ‘আরারাত’র একটি ক্লিপ প্রকাশ করেছেন মেহজাবীন। সঙ্গে লিখেছেন, যুগে যুগে ইবলিশের অনুসারী খারাপ জ্বীনেরা মানুষকে অপহরণ করেছে; মুসলিম জাহানের খলিফা ওমরের শাসনকালে এক ব্যক্তির উল্লেখ আছে যাকে খারাপ জ্বীন অপহরণ করেছিল। যে কাজ সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি অপছন্দ করে সেটাই ইবলিশ সবচেয়ে বেশি পছন্দ করে।

এরপর অভিনেত্রী লেখেন, এজন্য ইবলিশ পরকীয়া সৃষ্টি করেছে। এর মাধ্যমে সে স্ত্রীদের পরপুরুষের প্রতি এবং স্বামীদের পরনারীর প্রতি আকৃষ্ট করে। যারা ইবলিশের ধোকায় পরে ভুল করে বসে তাদের ধ্বংস অনিবার্য! নিশ্চয়ই ইবলিশ কেয়ামত পর্যন্ত মানুষকে ধ্বংস করার কাজে নিয়োজিত থাকবে।

তুরস্ক ও আর্মেনিয়ার সীমান্তে অবস্থিত ঐতিহাসিক আরারাত পর্বতের নামানুসারে সিরিজটির নাম রাখা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে সিরিজটি।এতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মওলা, বিজরী বরকতুল্লাহ, রোজি সিদ্দিকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১০

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১১

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১২

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৩

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মমতাজের জামিন বহাল

১৫

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৬

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৭

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৮

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৯

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

২০
X