বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে ইরেশ-সাবিলা

প্রথমবার একসঙ্গে ইরেশ-সাবিলা
প্রথমবার একসঙ্গে ইরেশ-সাবিলা

অভিনেত্রী ও মডেল সাবিলা নূর। প্রায় এক দশক আগে রাহাত রহমানের পরিচালনায় মাঙ্কি বিজনেস নাটক দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তার। এই নাটকে তামিম মৃধার সঙ্গে জুটি বেঁধে প্রশংসিত হন তিনি। নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় ইরেশ যাকেরকে। তবে সে সময় জুটি বাঁধা হয়নি দুজনের। এবার প্রথমবারের মতো ইরেশ ও সাবিলা জুটি হয়ে আসছেন। নাটকের নাম ‘সুতো’। এটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ বলেন, ‘সত্যি বলতে এটি আমার জন্য আসলেই আনন্দের। কারণ সাবিলা বর্তমানে অসম্ভব ভালো কাজ করছেন। তার ব্যস্ততাও অনেক। ভালো শিল্পীদের সঙ্গে কাজ করতে সবসময়ই আমার আনন্দ লাগে। এ ছাড়া সাবিলার নিজস্ব দর্শক রয়েছে। যারা তার কাজের ভক্ত। এটি সাবিলা নিজের যোগ্যতায় অর্জন করেছেন। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। কারণ আমি এবং সাবিলা ছাড়া আরও যারা নাটকে অভিনয় করেছেন সবাই নিজেদের সেরাটি দিয়েছেন। এর জন্য সুতোর নির্মাতা ও পুরো টিমকে ধন্যবাদ।’

সাবিলা বর্তমানে নাটক, ওটিটি ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার মধ্যে ঈদের বেশ কিছু নাটকের কাজ এরই মধ্যে সম্পন্ন করেছেন। নতুন এই নাটক নিয়ে সাবিলা বলেন, ‘দশ বছর পর আমরা আবার একসঙ্গে কাজ করছি। এর আগে মাঙ্কি বিজনেস নাটকে আমরা কাজ করেছি। সেবার জুটি না বাঁধলেও, এবার জুটি হয়ে দর্শকের সামনে উপস্থিত হবো। ইরেশ ভাই একজন অভিজ্ঞ অভিনয় শিল্পী। তার সঙ্গে কাজ করা মানে নতুন কিছু শেখা। নাটকের শুটিংয়ে আমরা খুবই মজা করে কাজটি করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

নাটকটি একটি ইউটিউব চ্যানেলে ঈদে প্রচার হবে। ইরেশ যাকের ও সাবিলা নূর ছাড়াও নাটকে অভিনয় করেছেন সাবেরী আলম পার্থসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১০

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১১

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১২

নাহিদা আক্তারের রেকর্ড

১৩

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৪

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৫

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৬

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৭

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৯

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

২০
X