তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ২০ মে ২০২৪, ১১:২০ এএম
প্রিন্ট সংস্করণ

সাবিলার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে

অভিনেত্রী সাবিলা নূর। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সাবিলা নূর। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। দর্শকপ্রিয়তার কারণে নির্মাতাদের কাছে তার গ্রহণযোগ্যতা দিন-দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও আসছে তার তিনটি নাটক।

সাবিলা বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। সেখানে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। তার সঙ্গে অভিনেত্রী মেহজাবীনও রয়েছেন। যাওয়ার আগে নাটকের কাজগুলো শেষ করে গেছেন সাবিলা।

নাটকগুলোয় অভিনয়ের বিষয়ে সাবিলা বলেন, ‘তিনটি নাটকের গল্পই এক কথায় চমৎকার। যেহেতু আমি ভালো গল্পের প্রতীক্ষায় থাকি, সে কারণে ভালো গল্প পেলেই অভিনয় করি। তাই তিনটি নাটক নিয়েই আমি আশাবাদী।’

নাটক তিনটি হলো অনন্য ইমনের ‘দূষিত এই শহর’, রাগীব পিয়ালের ‘মাকড়শা’ ও মুরসালিন শুভর ‘রাত বাকি’। ভিন্ন ভিন্ন নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা আরও বলেন, ‘যাদের নির্মাণে আমি কাজ করেছি তারা তিনজনই যত্নের সঙ্গে কাজগুলো শেষ করেছেন। আমি আমার স্থান থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করছি।’

সাবিলা থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন ২২ মে। এরপর আরও কাজ করবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১০

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১১

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১২

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৩

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১৪

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৫

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৭

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৮

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৯

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

২০
X