বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পীদের ন্যায্য রয়্যালিটি নিয়ে পরামর্শ সভা 

শিল্পীদের ন্যায্য রয়্যালিটি নিয়ে পরামর্শ সভা 
শিল্পীদের ন্যায্য রয়্যালিটি নিয়ে পরামর্শ সভা 

বাংলাদেশের সংগীত শিল্পী ও এর সঙ্গে সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন তারা রয়্যালিটি পাচ্ছেন না। এ নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশের একমাত্র সিএমও হিসেবে বাংলাদেশ লিরিসিস্ট, কম্পোজার্স এন্ড পারফর্মারস' সোসাইটি-বিএলসিপিএস বিগত ২০১৩ সাল থেকে কাজ করে আসছে।

মঙ্গলবার (৪ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ কপিরাইট অফিস ও বিএলসিপিএস যৌথবাবে একটি দিনব্যাপী মেন্টরশিপ প্রোগ্রাম করেছে।

“কপিরাইট ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থাসমূহের পরিচালনার নিমিতে ওয়াইপো মেন্টরশিপ প্রোগ্রাম” শীর্ষক এই মেন্টরশিপ প্রোগ্রামে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন, বিশ্বব্যাপী সিএমওগুলোর আন্তর্জাতিক কনফেডারেশন, এবং ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি-এর প্রতিনিধিগণ উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন ।

বিএলসিপিএস, ডব্লিওআইপিও এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামিন আহমেদ, সিইও, বিএলসিপিএস, এরপর মিয়ুকি, মি. বেনজামিন এনজি, রিজিওনাল ডিরেক্টর ফর এশিয়া প্যাসিফিক, সিআইএসএসি এবং নাফরিজা শ্যামা, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-এর স্বাগত বক্তব্য রাখেন। এরপর কপিরাইট রেজিস্ট্রার মো. দাউদ মিয়া, এনডিসি (অতি: সচিব) কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠান শেষে হামিন আহমেদ বলেন, বাংলাদেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের সিএমও হিসেবে বিএলসিপিএস (বাংলাদেশ লিরিসিস্ট, কমপোজার অ্যান্ড পারফরমার্স সোসাইটি) সরকারি অনুমোদন পায় ২০১৪ সালে। দেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের কপিরাইটসহ অন্যান্য স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করছে। পশ্চিমাদেশগুলোতে এ ধরনের উদ্যোগ অনেক সফলতা পেয়েছে। আর এর বিকল্প আর নেই । বাংলাদেশ স্বাধীনতা পাবার ৫৩ বছর কেটে যাবার পরও মেধাস্বত্ব সংরক্ষণ এবং রয়্যালটি আদায়ের বিষয়টি ছিল হজবরল। এই কারণে বাংলাদেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের জন্য সিএমও হিসেবে কাজ করছে । আর বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এই ধরনের সুবিধা নেবার সিস্টেম দ্বিতীয়টি নেই।

আরও উপস্থিত ছিলেন নকীব খান, শহীদ মাহমুদ জঙ্গি, শেখ মনিরুল ইসলাম টিপু (ওয়ারফেজ), মাকসুদুল হক, শওকত আলী ইমন, অর্ণব, বালাম, আলিফ আলাউদ্দিন, জয় শাহরিয়ার, রাহুল আনন্দ (জলের গান), প্রীতম হাসান, গীতিকার সুরকার প্রিন্স মাহমুদ, অ্যাসেজ ব্যান্ডের জুনায়েদ ইভানসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X