বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রেম নিয়ে মন্তব্যে বিপাকে স্বস্তিকা

স্বস্তিকা মুখোপাধ্যায়I ছবি : সংগৃহীত
স্বস্তিকা মুখোপাধ্যায়I ছবি : সংগৃহীত

আলোচনার আগুনে ঘি ঢালতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামই যথেষ্ট। ব্যক্তিগত জীবন হোক বা মতপ্রকাশ, সবখানেই তিনি স্পষ্ট, নির্ভীক এবং বরাবরের মতোই রণংদেহী। সমালোচকদের চোখে চোখ রেখে জবাব দিতে কখনোই পিছপা হন না এই অভিনেত্রী। তবে এবার প্রেম নিয়ে স্বস্তিকার এক বিস্ফোরক মন্তব্য ঘিরে যেন নতুন করে তোলপাড় নেটদুনিয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কয়েক দিন আগে স্বস্তিকা অকপটে জানান, তিন-চারজনের সঙ্গে প্রেম করা উচিত। তার এমন বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। নেটিজেনদের অনেকে আক্রমণ করে মন্তব্য করেছেন। কেবল তাই নয়, কেউ কেউ ‘নোংরা’ ভাষায় মন্তব্য করতেও পিছপা হননি। এবার নেটিজেনদের মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করে কড়া ভাষায় জবাব দিলেন এই অভিনেত্রী।

স্বস্তিকা মুখার্জি তার অবস্থানে অনড় থেকে বলেন, ‘হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া জিজ্ঞেস করবে, আমি এরকম বা আরও হরেকরকম উত্তর দেব, আপনাদের পোড়া কপাল খিল্লিটাকে খিল্লি ভেবে নিতে পারেন না। এমনভাবে প্রেম নিয়ে আমার উক্তিগুলোকে তুলে ধরছেন যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। জানেন কে? জানেন না। পড়াশোনা না করে সারাদিন কে কী বলল, কে কী খেল, কে কার সঙ্গে শুলো— এই নিয়েই চর্চা।’

কাউকে খুশি করার জন্য কোনো বিষয়ে উত্তর দিতে নারাজ স্বস্তিকা মুখার্জি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “সমাজে কবে যে প্রেম এত বিরাট একটা গুরুতর অন্যায় কাজ হয়ে গেল, যা নিয়ে সারাক্ষণ চাটনি পাকাতে হবে জানি না। আর কথা বলতে হলে যারা প্রশ্ন করছে তাদের বলুন না দিদি। প্রশ্ন করলে উত্তর দেবই— সেটা না পছন্দ হলেই ব্যস। ভাই, আপনাদের মত নিয়ে তো উত্তর দেব না। না আপনাদের খুশি করার জন্য কাশী চলে যাব।”

হাতে সময় থাকলে ৩/৪টি প্রেম করা উচিত বলে মনে করেন স্বস্তিকা। তার ভাষায়, “আর বেশ করছি ৩-৪টে প্রেম করা উচিত বলেছি, কারণ হাতে সময় থাকলে সেটা নিয়ে প্রেম করাই উচিত— নাহলে অলি পাব, মাংস, গরু, ছাগল, শুয়োর, সায়ক এই করতে হবে। নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজে বের করুন না— ফেসবুক ভালো থাকতে দেবে না কিন্তু। আর আমাদের পেছনে লেগে থাকলে আরওই লস।

স্বস্তিকা অভিনীত নতুন সিরিজ ‘কালিপটকা’। এতে শ্রীমা চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে কেউ প্রশ্ন করলে, শ্রীমার ভাষায় জবাব দেবেন স্বস্তিকা। তার মতে, “আর হ্যাঁ, কালিপটকা সিরিজটা দেখে নিন— জিফাইভে চলছে। এবার থেকে শ্রীমার মতো করেই উত্তর দেব। যান একটু ট্র্যাকশন আপনাকেও দিয়ে দিলাম। পরেরবার শ্রীমা দেবে, আমি নই। ধুর বা**।”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X