বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাহুলের মৃত্যুর প্রতিবাদে শুটিং বন্ধ করে দিলেন তারকারা

রাহুলের মৃত্যুর প্রতিবাদে শুটিং বন্ধ করে দিলেন তারকারা । ছবি : সংগৃহীত
রাহুলের মৃত্যুর প্রতিবাদে শুটিং বন্ধ করে দিলেন তারকারা । ছবি : সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কলকাতার অভিনয়শিল্পীরা। মঙ্গলবার ৭ এপ্রিল থেকে সব ধারাবাহিক ও সিনেমার শুটিং বন্ধ থাকবে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম।

গতকাল সন্ধ্যায় টেকনিশিয়ানস স্টুডিওতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরাম ফেডারেশন টেলিভিশন প্রযোজক ও পরিচালক সংগঠনের নেতৃবৃন্দ। পরে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়।

এই বিবৃতিতে জানানো হয়েছে আগামী ৭ এপ্রিল সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য শিল্পী ও কলাকুশলীরা কর্মবিরতি পালন করতে চলেছেন যতক্ষণ পর্যন্ত শুটিংয়ে ইনডোর ও আউটডোর শিল্পী ও কলাকুশলীদের যথাযথ সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি পর্যালোচনার মাধ্যমে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া না হচ্ছে।

আর্টিস্ট ফোরামের চার হাজার সদস্য ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ান সদস্য এবং সব কলাকুশলী মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল। এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যম শান্তিলালের সঙ্গে যোগাযোগ করে। এই আলাপচারিতায় তিনি সরাসরি জানান নিরাপত্তার জন্য এবং তাদের সবার জীবন রক্ষার জন্য এই লড়াই শুরু হলো। তাদের নিরাপত্তাহীনতা রয়েছে। তারা শুটিংয়ে বেরোচ্ছেন কিন্তু ফিরতে পারবেন কি না তা বুঝতে পারেন না। রাহুল তাদের শিখিয়ে দিয়েছে তাই মঙ্গলবার ৭ এপ্রিল সকাল থেকে তারা কর্মবিরতি পালন করবেন।

কর্মবিরতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফেডারেশনের পক্ষ থেকে স্বরূপ বিশ্বাস জানান তারা এটি চাননি কিন্তু দায় নিতে কেউ এগিয়ে আসছেন না। শুটিংয়ের প্রয়োজনে শিল্পী ও কলাকুশলীদের অনেক কিছু করতে হয়। কখনো নদী কখনো সমুদ্র কখনো বা পাহাড়ে যেতে হয় এবং কেউ কখনো পিছপা হননি। প্রত্যেকে জীবন সংশয় করে এগিয়ে যান এবং সবাই নিজের সেরা কাজ করার চেষ্টা করেন। এই ইন্ডাস্ট্রিকে সবাই তারা বাঁচাতে চান কারণ লাখ লাখ মানুষ এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন।

গত শনিবার বিকেলে পথে নেমেছিলেন টালিপাড়ার অভিনয়শিল্পীরা। প্রত্যেকের মনে ছিল একটাই প্রশ্ন কেন এভাবে চলে যেতে হলো রাহুলকে। সেদিন দুপুরেই রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। এরপর মাঝরাতে কলকাতা থেকে তালসারি থানায় গিয়ে আরেকটি মামলা দায়ের করেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রোববার ৫ এপ্রিল সন্ধ্যায় ফের একজোট হয় টলিপাড়া। জরুরি এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত শান্তিলাল মুখার্জি অঞ্জনা বসু যীশু সেনগুপ্ত রূপাঞ্জনা মিত্র ও বিদীপ্তা চক্রবর্তী প্রমুখ।

বলে রাখা ভালো ধারাবাহিক নাটকের আউটডোর শুটিংয়ে দিন দুয়েকের জন্য তালসারি গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানে শুটিং চলাকালে দুর্ঘটনা ঘটে। সমুদ্রের পাড়ে শুটিং করতে গিয়ে হঠাৎ জলে পড়ে যান রাহুল ও শ্বেতা মিশ্র। নায়িকাকে উদ্ধার করা সম্ভব হলেও খুঁজে পাওয়া যায়নি রাহুলকে এবং জলে তলিয়ে যান এই অভিনেতা। বেশ কিছুটা সময় পরে অভিনেতাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ৩০ মার্চ বিকেল সাড়ে ৫টার কিছু পরে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X