কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ মেকআপ রিমুভার ফুরিয়ে গেলে কী করবেন

মেকআপ রিমুভারের ব্যবহার। ছবি : সংগৃহীত
মেকআপ রিমুভারের ব্যবহার। ছবি : সংগৃহীত

শুধু ফেসওয়াশ মেকআপ তুলতে যথেষ্ট নয়। ভালো ভাবে ত্বক পরিষ্কার করতে প্রয়োজন মেকআপ রিমুভার। ত্বকে জমে থাকা তেল, ধুলাময়লা পরিষ্কার করতে মেকআপ রিমুভার মুখ ধোয়ার আগে ব্যবহার করা জরুরি। বাড়ি ফিরতে যতো রাতই হোক দোকান থেকে কেনা রিমুভার দিয়ে মেকআপ তুলে ফেলুন। কিন্তু হঠাৎ মেকআপ রিমুভার ফুরিয়ে গেলে কী করবেন?

দেখে নিন দোকান থেকে কেনা মেকআপ রিমুভারের বিকল্প হিসাবে কী ব্যবহার করলে ভালো হবে :

দুধ

মেকআপ তুলতে দুধ ভালো কাজ করে। ভালোভাবে মেকআপ তুলতে আধ কাপ দুধের সঙ্গে এক চামচ আমন্ড তেল মিশিয়ে ফেস মাস্ক তৈরি করুন। মেকআপ এই মাস্ক দিয়ে তুলে ফেলুন। দুধে প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ, ডি, বি১২, বি৬, বায়োটিন, পটাশিয়াম ও ক্যালশিয়াম, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

নারকেল তেল

ত্বক বেশি শুষ্ক হলে নারকেল তেল দিয়ে মেকআপ তুলতে পারেন। ১ চা চামচ নারকেল তেল, ২ চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে শুষ্ক ত্বকে মেখে ২-৩ মিনিট রাখুন। হালকা গরম জলে নরম সুতির কাপড় ভিজিয়ে মেকআপ মুছে ফেলুন।

মধু

মধুর রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ব্রণ, র‌্যাশের সমস্যা কমাতে মেকআপ তুলতে মধু ব্যবহার করুন। ১ চা চামচ মধুর সঙ্গে ১ চা চামচ জল ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে মেখে ৫ থেকে ১০ মিনিট পর হালকা গরম জলে নরম কাপড় ভিজিয়ে তুলে ফেলুন মেকআপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X