কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

২৬ সেপ্টেম্বর, কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১৫৮০: স্যার ফ্রান্সিস ড্রেক তার সমুদ্রপথে বিশ্বভ্রমণ সমাপ্ত করে মাতৃভূমি ইংল্যান্ডে ফিরে আসেন।

১৭৭৭: ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে নেয়।

১৮৪১: ব্রুনাইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।

১৮৮৭: এমিল বার্লিনার নামে একজন জার্মান অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রথম কথা বলা যন্ত্র (গ্রামোফোন) পেটেন্ট করেন।

১৯০৭: নিউজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৩২: মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।

১৯৫০: জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে।

১৯৫০: ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।

১৯৫৯: জাপানের হনসুতে দুই দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৬০: সিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্ক হয়েছিল দুজন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে। তারা হলেন: রিচার্ড এম নিঙ্ন ও জন এফ কেনেডি।

১৯৬০: ফিদেল ক্যাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।

১৯৬২: উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয়।

১৯৬৮: সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।

১৯৭৩: কনকর্ড বিমান রেকর্ড সময়ে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। জন্ম

১৭৭৪: মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ জনি আপেলসিড।

১৮২০: উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১৮৭৬: ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি গোলাম ভিক নৈরাগ।

১৮৮৮: ব্রিটেনের সমকালীন বিখ্যাত কবি ও সাহিত্যিক টি এস এলিয়ট।

১৮৮৯: জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার।

১৯২৩: ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দেব আনন্দ।

১৯৩২: ভারতীয় রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী মনমোহন সিং।

১৯৩৬: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেত্রী ও জাতীয় কংগ্রেসের নারী শাখার প্রধান উইনি ম্যান্ডেলা।

১৯৪৩: অস্ট্রেলীয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।

১৯৮১: মার্কিন টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস।

মৃত্যু

১৯৫৯: আততায়ীর হাতে আহত হয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক মৃত্যুবরণ করেন।

১৯৭৭ - ভারতীয় নৃত্যশিল্পী ও নৃত্য পরিকল্পক উদয় শঙ্কর প্রয়াত হন।

১৯৮২: চিত্রশিল্পী নীরদ মজুদার।

১৯৮৯: খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়। তিনি হিন্দি সংগীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ।

১৯৯০: ইতালির খ্যাতনামা ঔপন্যাসিক আলবার্টো মোরাভিয়া।

২০২২ - রণেশ মৈত্র, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

নতুন নাম-বাড়তি দায়িত্ব / ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজম’ ইউনিটে রদবদল

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

আজকের স্বর্ণের বাজারদর

১০

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

১১

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

১২

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

১৩

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

১৪

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১৫

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১৬

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১৭

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১৮

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১৯

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

২০
X