কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ককে আবারও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরিয়ে আনতে প্রস্তুত বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। চারজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাতে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্প তুরস্কে পৌঁছালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে এ বিষয়ে ইতিবাচক বার্তা দিতে পারেন। মঙ্গলবার (৭ জুলাই) শুরু হওয়া সম্মেলনের ফাঁকে দুই নেতার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কীভাবে কংগ্রেসের আরোপ করা আইনি বিধিনিষেধ অতিক্রম করবেন, সে বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে দুই নেতার মধ্যে এফ-৩৫ ইস্যুতে চিঠি বিনিময়ের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

রুশ এস-৪০০ কেনায় বন্ধ হয় এফ-৩৫ কর্মসূচি

২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে। এরপর ওয়াশিংটন আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেয়।

এছাড়া মার্কিন কংগ্রেস একটি আইন পাস করে, যেখানে বলা হয়, তুরস্কের কাছে এস-৪০০ ব্যবস্থা থাকা পর্যন্ত দেশটির কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করা যাবে না। যুক্তরাষ্ট্রের দাবি, রুশ এই প্রতিরক্ষা ব্যবস্থা এফ-৩৫-এর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

সম্পর্কে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত

রয়টার্স বলছে, ট্রাম্প প্রশাসনের সময় দুই দেশের সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে। গত মাসে ট্রাম্প প্রশাসন তুরস্কের কাছে ৭০ কোটির বেশি ডলার মূল্যের কয়েক ডজন যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির পরিকল্পনার বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১০

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১১

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

১২

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

১৩

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

১৪

সর্বশেষ বৈঠক / মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন

১৫

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

১৬

ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

১৭

‘আকু’র দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ

১৮

তাঁতী দলের নেতা বহিষ্কার

১৯

বাংলাদেশের বাউল ঐতিহ্য তুলে ধরতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক উৎসব

২০
X