কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

স্বপ্নে টাকা দেখা কীসের ইঙ্গিত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

স্বপ্নের দুনিয়া এখনো আমাদের কাছে রহস্যে ঘেরা। তবে জ্যোতিষশাস্ত্রে স্বপ্নের নির্দিষ্ট ব্যাখ্যা আছে। আপনি কীসের স্বপ্ন দেখছেন এবং কখন দেখছেন, তার সঙ্গে আপনার ভবিষ্যৎ জীবনে কী ঘটতে চলেছে, তা জড়িত বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। আজ আমরা জেনে নেব রাতে ঘুমের মধ্যে টাকা স্বপ্ন দেখলে তার কী অর্থ হতে পারে।

কয়েনের স্বপ্ন দেখা :

যদি আপনি স্বপ্নে দেখেন, যে আপনার চারপাশে প্রচুর কয়েন বা মুদ্রা ঝনঝন করছে, তাহলে এই স্বপ্ন শুভ নয়। জোতিষবিদরা জানাচ্ছেন যে কয়েনের স্বপ্ন দেখার অর্থ আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে চলেছে। আপনি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। এরকম স্বপ্ন দেখলে কোনো দরিদ্রকে অথবা ধর্মীয় উপাসনালয়ে গিয়ে অর্থ দান করুন।

স্বপ্নে টাকা নেওয়া :

অনেক সময় আমরা স্বপ্নে অন্য কারোর থেকে নিজেকে টাকা নিতে দেখি। স্বপ্নশাস্ত্র অনুসারে এই ধরনের স্বপ্ন শুভ। এর অর্থ আপনি আচমকা বেশ কিছু অর্থলাভ করতে চলেছেন। এই স্বপ্ন আপনার আর্থিক পরিস্থিতিকে মজবুত করবে, আর্থিক সংকট থাকলে তার থেকে মুক্তি পাবেন।

স্বপ্নে ছেঁড়া পুরোনো নোট :

স্বপ্নশাস্ত্র বলছে যে স্বপ্নে ছেঁড়া পুরোনো নোট দেখা অত্যন্ত অশুভ। এর অর্থ খুব খারাপ সময় আপনার জীবনে আসতে চলেছে। কেরিয়ারে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হবে। এমন স্বপ্ন দেখলে কোনো অভাবী মানুষকে তার প্রয়োজনের জিনিস দান করুন।

টাকা চুরি যাওয়া :

স্বপ্নে কেউ আপনার টাকা চুরি করে নিয়ে পালাচ্ছে? শুনতে খারাপ লাগলেও এটি কিন্তু শুভ স্বপ্ন। এর অর্থ শিগগিরই প্রচুর অর্থ আপনি লাভ করতে চলেছেন। পাশাপাশি আপনার আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হতে পারে। তবে এমন স্বপ্ন দেখলে কারোর কাছে তা বলবেন না। সকালে ঘুম থেকে উঠে ধর্মীয় উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করুন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X