কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৭:০৭ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

২৬ আগস্ট : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৬ আগস্ট : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শনিবার, ২৪ আগস্ট। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি ১৩০৩ - আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিতোরগড় দখলে নেন। ১৭৬৮ - ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন। ১৭৮৯ - ফরাসি বিপ্লব বিজয়ের পর দেশটির সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে। ১৮৮৩ - ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়। ১৯১৪ - জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন। ১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়। ১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে। ১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। ১৯৫৫ - সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘ পথের পাঁচালী’ মুক্তি লাভ করে। ১৯৭০ - সুদান সরকার সংবাদপত্র শিল্পকে জাতীয়করণ করে। ২০০৫ - বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন। ২০০৬ - দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।

জন্ম

১৮৬৯ - দীনেন্দ্রকুমার রায়, রহস্য কাহিনিকার ও সম্পাদক। ১৮৭৩ - মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট। ১৮৮০ - ফরাসি কবি গিইয়াম আপোলিন্যায়ার। ১৮৮৫ - বিখ্যাত ফরাসি লেখক জুলিয়াস রোমেইন্স। ১৯১০ - মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক দ্য মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাত্রী। (মৃ. ০৫/০৯/১৯৯৭) ১৯২০- ভানু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। (মৃ. ০৪/০৩/১৯৮৩) ১৯৫১ - এডওয়ার্ড উইটেন, ফিল্ডস পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। ১৯৮৮ - লার্স স্টিন্ডল, জার্মান ফুটবল খেলোয়াড়। ১৯৯০ - মাতেও মুসাচিও, আর্জেন্টিনার ফুটবলার। ১৯৯১ - ডিলান ও'ব্রায়েন, আমেরিকান অভিনেতা। ১৯৯১ - আহমেদ দীপ্ত- সাংবাদিক, লেখক।

মৃত্যু

১৭২৩ - আন্তেনি ভান লিউভেনহুক, ওলন্দাজ বিজ্ঞানী ও অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক। ১৯১০ - উইলিয়াম জেমস, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক। ১৯৩৪ - অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক । (জ. ২০/১০/১৮৭১) ১৯৬১ - চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক। (জ. ২৯/০৬/১৮৮৩) ১৯৮২ - সুশোভন সরকার প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক। (জ. ১৯/০৮/১৯০০) ১৯৮৮ - মন্মথ রায়, প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ২০০৩ - বিমল কর, ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক। (জ. ১৯/০৯/১৯২১) ২০০৬ - সুবোধ রায় স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক। (জ. ১৯১৫) ২০২১ - গৌরী ঘোষ, প্রখ্যাত বাঙালি বাচিক শিল্পী। (মৃ. ১৯৩৮)

ছুটি ও অন্যান্য

ফুলবাড়ী দিবস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X