বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

আজ ‘নাক পরিষ্কার করা দিবস’, জেনে নিন কিছু টিপস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘নাক’ শরীরের একটি অতিগুরুত্বপূর্ণ অঙ্গ। মানুষের বেঁচে থাকার জন্য শ্বাস-প্রশ্বাসের মৌলিক কাজটিই করে থাকে নাক বা নাসারন্ধ্র। নাক দিয়ে ঘ্রাণ নিয়ে মানুষ বিবেচনা করে কোনটি গ্রহণ বা বর্জন করা উচিত। নাকের আকৃতি মানুষের মুখশ্রীকেও অনেক বাড়িয়ে তোলে। এমনকি মানুষের কণ্ঠস্বরেরও নাকের একটা প্রভাব থাকে।

আজ ১১ মার্চ, ‘ওয়াশ ইওর নোজ ডে’ বা ‘নাক পরিষ্কার করা দিবস’। ক্লিয়ার নামক যুক্তরাষ্ট্রের একটি নাক ও মুখের যত্নের পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের উদ্যোগে ২০২১ সালে দিবসটি পালন শুরু হয়। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি ছড়িয়ে পড়তে শুরু করে।

অনেকেই নাকের যত্নের ব্যাপারে বেশ উদাসীন। গুরুত্বের সঙ্গে শরীরের এ গুরুত্বপূর্ণ অঙ্গটির যত্ন নেওয়া উচিত। মানুষ চোখ, মুখ, হাত, পা, চুল এমনকি কণ্ঠস্বরের যত্ন নিলেও নাকের ব্যাপারে তেমন কোনো খেয়াল করে না। অথচ নাকের অযত্নের কারণে শরীরে মারাত্মক সব রোগ বাসা বাঁধতে পারে। ব্যাকটেরিয়া, ভাইরাসসহ প্রতিদিন নানা ধরনের স্বাস্থ্যহানিকর ময়লা নাকে জমে থাকে। এসব ময়লা বড় ধরনের অসুখের কারণ হয়ে দাড়ায়। নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানো, শ্বাসকষ্ট, সর্দি, হাঁচি-কাশি, নাক বন্ধ, নাক ডাকা —কত সমস্যা। যাদের নাকের জটিলতা আছে, তারাই কেবল বোঝেন এসব কষ্ট।

আসুন নাকের যত্নে কিছু টিপস দেখে নেওয়া যাক

নাক পরিষ্কার করার জন্য কুসুম গরম পানির ভাপ খুব উপকারি। গরম পানিতে মেনথলের দানা মিশিয়ে চোখ বন্ধ করে ভেপার বা ইনহেলেশন নাক দিয়ে টেনে নিন। এতে নাক থেকে সহজেই ব্যাকটেরিয়া বা ভাইরাস দূর হবে। এ অসুখে সাধারণত অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খুব কার্যকর এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে বাজারে চলতি নাকের ড্রপে সাময়িক আরাম মিললেও দীর্ঘদিন ব্যবহারে ঘ্রাণশক্তি কমে যেতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অযথা নাকের ড্রপ, বেশিদিন ব্যবহার করবেন না। সমস্যা বাড়লে নাক-কান-গলা চিকিৎসকের পরামর্শ নিন।

এক চিমটি খাবার সোডা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এর মধ্যে তুলা ভিজিয়ে নাকের ওপর আলতো করে মুছে নিন। এতে নাকের উপরে জমে থাকা ধুলো-ময়লা পরিষ্কার হবে।

১০০ গ্রাম গোলাপজলে ১ চা-চামচ কর্পুর মিশিয়ে রেখে দিন। দিনে দুই থেকে তিনবার তুলোয় এই গোলাপজলের মিশ্রণ দিয়ে পরিষ্কার করলে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে।

নাকের পাশে বা ত্বকের যে কোন জায়গায় হোয়াইট হেডস হলে তা কখনও চাপ দিয়ে বের করার চেষ্টা করবেন না। আতপ চালের গুঁড়ার সঙ্গে মসুর ডাল বাটা লাগালে এর থেকে সহজেই মুক্তি পাবেন।

নাকের উপর ও চারপাশে দুধ দিয়ে পরিষ্কার করে ক্লিনজিং মাস্ক লাগাতে হবে। দই, ডিম, মধু এবং অল্প পরিমাণ হলুদ একসঙ্গে মিশিয়ে নাকের উপর লাগিয়ে রাখুন। দশ মিনিট পরে ধুয়ে ফেলুন। ফলে সব সময় নাকের উপর ও চারপাশ পরিষ্কার থাকবে। সহজে কোন ছোপ বা ব্ল্যাক হেডস হবে না।

অনেকের নাকের দুই পাশে কালচে ছাপ দেখা যায়। এ থেকে মুক্তি পেতে ১ চামচ মুলতানি মাটি, ৪-৫টি লবঙ্গগুঁড়া, গোলাপজলে মিশিয়ে নাকের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

নাকের ত্বক মসৃণ করার জন্য এক চামচ মধু, দুই চামচ গাজরের রস, ১০ থেকে ১২ ফোঁটা লেবুর রস এবং এক চামচ বেসন একসঙ্গে মিশিয়ে এ মিশ্রণ লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে নাকের ত্বক সহজেই মসৃণ হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১০

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১২

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৪

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৫

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৬

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৭

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৮

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৯

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

২০
X