কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

মাসের শেষের দিন কী আছে আপনার ভাগ্যে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

রোববার (৩১ মার্চ) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের রাশিফল—

মেষ : অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ করবেন। সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দিন ব্যস্ত থাকতে হবে। ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা। ব্যবসায় চুরি থেকে সাবধান। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে।

বৃষ : মা-বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় উন্নতি। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। মিথুন : কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি। বাড়িতে বন্ধুদের আগমন হবে। শরীর নিয়ে কষ্ট। বুদ্ধির জোরে শত্রুজয়। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ। কোনো কিছু চুরি যেতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে। কর্কট : ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। ঋণমুক্তির সুযোগ পাবেন। কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুদের থেকে সাবধান। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। অম্বল-জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভাল কিছু ব্যবস্থা। সিংহ : প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। অনেক দিনের আশা পূরণে বাধা। ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। লটারি থেকে কিছু আয় হতে পারে। প্রবাসীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। কন্যা : সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন। শরীরে ব্যথা-বেদনা বৃদ্ধি পাবে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা। মনের মতো মানুষের দেখা পাবেন। গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

তুলা : ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা। প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে। শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা-যন্ত্রণা বাড়তে পারে। পাওনা আদায়ে অশান্তি হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত। বৃশ্চিক : প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ থেকে সংযত থাকুন। সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদেশে বাসরত বন্ধুর জন্য মনখারাপ। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। ধনু : বাড়তি কিছু খরচ হতে পারে। বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে। ব্যবসায় ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার। চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথামতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে ভাল সাহায্য পাবেন। মকর : আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে। সকালের দিকে খরচ বৃদ্ধি হবে। প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা।

কুম্ভ : রক্তহীনতা বাড়তে পারে। অন্য নারীর জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। ব্যয় বাড়তে পারে। আইনি কাজের ভাল সুযোগ আসতে পারে। কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে। পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে। মীন : বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। ব্যবসায় শান্তি পেতে পারেন। বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। পিতার জন্য চিন্তা বাড়তে পারে। চাকরির স্থানে কারও সঙ্গে তর্ক বাধতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সের টাকা রেকর্ড ছাড়াল

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

১২০ টাকায় পুলিশের চাকরি / ‘বাবাকে দিতে পারলাম না চাকরি পাওয়ার খবর’

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

চমেক হাসপাতালে রোগীদের জীবন রক্ষায় এগিয়ে এলো কেএসআরএম

কলম্বিয়া ম্যাচে রোনালদোর পায়ে গোল্ডেন বুট! কে উপহার দিল, কত দাম

একযোগে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন যে নির্দেশনা 

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

১০

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

১১

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

১২

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

১৩

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

১৪

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

১৫

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

১৬

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

১৭

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

১৮

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

২০
X