কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন যে নির্দেশনা 

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন নির্দেশনা। ছবি : সংগৃহীত
ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন নির্দেশনা। ছবি : সংগৃহীত

আফ্রিকায় চলমান ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য নজরদারি জোরদার করতে ‘এয়ার সুবিধা ২.০’ চালু করেছে ভারত। এখন থেকে বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীর জন্য যাত্রার আগে অনলাইনে স্বাস্থ্যসংক্রান্ত ফর্ম পূরণ করা বাধ্যতামূলক।

শনিবার (২৭ জুন) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ২৫ জুন ‘এয়ার সুবিধা ২.০’ চালু করে। এটি বিশ্বের যেকোনো দেশ থেকে ভারতে আসা সব আন্তর্জাতিক যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য।

যাত্রীরা ভ্রমণ শুরুর ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। এতে গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা-আক্রান্ত এলাকায় অবস্থান বা সংস্পর্শে আসার তথ্য এবং জ্বর, শরীরব্যথা বা রক্তক্ষরণের মতো উপসর্গ থাকলে তা উল্লেখ করতে হবে।

ভারতে পৌঁছানোর পর যাত্রীদের ফর্ম আন্তর্জাতিক স্বাস্থ্য ডেস্ক বা ইমিগ্রেশন কাউন্টারে দেখাতে হবে। বিমানবন্দরে আলাদা কোনো কাগজপত্র পূরণ করতে হবে না। এই ব্যবস্থার মাধ্যমে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা, অভিবাসন কর্তৃপক্ষ এবং রাজ্যভিত্তিক স্বাস্থ্য নজরদারি সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে তথ্য পাবে এবং ঝুঁকিপূর্ণ যাত্রীদের দ্রুত শনাক্ত করতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ১৭ মে ডি আর কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পর ভারত এ উদ্যোগ নেয়। বর্তমানে সেখানে ছড়িয়ে পড়া ভাইরাসটি ‘বুন্ডিবুগিও’ ধরনের ইবোলা, যার জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

ডব্লিউএইচওর তথ্যমতে, ইবোলা আক্রান্ত ব্যক্তির শারীরিক তরলের সংস্পর্শে এ রোগ ছড়ায়। গত পাঁচ দশকে আফ্রিকায় এ রোগে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংস্থাটি জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে বর্তমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১০

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১১

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৩

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৪

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৫

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৬

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৭

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৮

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৯

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

২০
X