কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৬:৪৪ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শনিবার, ১৬ মে ২০২৪। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুর দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৯৮ - লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন। ১৮০৪ - ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বেনাপার্ট সেদেশের সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন। ১৮৩০ - ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ১৮৬০ - আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৮৯৯ - হেগে শান্তি সম্মেলনে ২৬টি দেশ আন্তর্জাতিক সালিশি আদালতে বিবাদ মীমাংসায় সম্মত হয়। ১৯৪৩ - জাতিসংঘ ত্রাণ ও পুনর্বাসন এজেন্সি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৫ - ইউরোপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। ১৯৭২ - বাংলা একাডেমি অর্ডার ১৯৭২ জারি করা হয়। ১৯৭৪ - রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরমাণু বিস্ফোরণটিকে স্মাইলিং বুদ্ধ সাংকেতিক নামে অভিহিত করা হয়। ১৯৭৬ - ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। ১৯৮০ - চীন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করে।

জন্ম

১০৪৮ - ওমর খৈয়াম, ইরানের কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোর্তিবিদ। (মৃ.০৪/১২/১১৩১) ১৮৫০ - অলিভার হেয়াভিসিডে, ইংরেজ প্রকৌশলী, গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী। ১৮৬৮ - দ্বিতীয় নিকোলাস (রুশ সম্রাট) রাশিয়ার সর্বশেষ সম্রাট। (মৃ. ১৯১৮) ১৮৭২ - বারট্রান্ড রাসেল, একজন ইংরেজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং সাহিত্যে নোবেল বিজয়ী। (মৃ.০২/০২/১৯৭০) ১৮৭৬ - হারমান মুলার, জার্মান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ১২ তম চ্যান্সেলর। ১৮৮৩ - ওয়াল্টার গ্রপিউস, জার্মান বংশোদ্ভূত আমেরিকান স্থপতি ও জন এফ কেনেডি ফেডারেল ভবন পরিকল্পাকারী। ১৮৯১ - রুডলফ কারনাপ, জার্মান-আমেরিকান দার্শনিক। (মৃ. ১৯৭০) ১৮৯৭ - ফ্রাঙ্ক ক্যাপ্রা, ইতালীয় আমেরিকান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং লেখক। (মৃ. ১৯৯১) ১৯০১ - ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ, মার্কিন প্রাণ রসায়নবিদ। (মৃ. ১৯৭৮) ১৯০৫ - হেডলি ভেরিটি, পেশাদার ইংরেজ ক্রিকেটার। ১৯১৩ - চার্লস ট্রেনেট, ফরাসি গায়ক ও গীতিকার। ১৯৩৩ - এইচ. ডি. দেব গৌড়া, ভারতীয় রাজনীতিবিদ। ১৯৩৬ - এস এম আহমেদ হুমায়ুন, বাঙালি লেখক ও সাংবাদিক। (মৃ. ১৯৯৯) ১৯৩৭ - জ্যাক স্যানটার, লুক্সেমবার্গ আইনজ্ঞ, রাজনীতিবিদ ও ২২তম প্রধানমন্ত্রী। ১৯৩৮ - রবীন্দ্রজীবনকার প্রশান্তকুমার পাল। (মৃ.২০০৭) ১৯৪২ - নবি স্টিলেস, সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়। ১৯৪৪ - ডব্লিউ. জি. সেবাল্ড, জার্মান লেখক ও শিক্ষাবিদ। ১৯৫৫ - চও ইউন-ফাট, হংকং অভিনেতা। ১৯৬০ - ইয়ানিক নোয়া, সাবেক ফরাসি টেনিস খেলোয়াড় ও গায়ক। ১৯৭০ - টিনার ফেয়, আমেরিকান অভিনেত্রী, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৭৫ - জ্যাক জনসন, আমেরিকান গায়ক, গীতিকার ও গিটার। ১৯৭৮ - রিকার্ডো কারভালহো, পর্তুগিজ ফুটবলার। ১৯৮৬ - কেভিন অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার টেনিস খেলোয়াড়। ১৯৯০ - ইয়ুইয়া ওসাকো, জাপানি ফুটবলার।

মৃত্যু

১৭৯৯ - পিয়ের বিউমার্কাইজ, ফরাসি বহুবিদ্যাজ্ঞ। (জ. ১৭৩২) ১৮৮৬ - অক্ষয়কুমার দত্ত, বাংলা সাহিত্যের প্রবন্ধকার ও সাংবাদিক। (জ.১৫/০৭/১৮২০) ১৯০৯ - ইসহাক আলবেনিজ, স্প্যানিশ পিয়ানোবাদক ও সুরকার। ১৯২২ - শার্ল লুই আলফোঁস লাভরঁ, ফরাসি চিকিৎসক। (জ. ১৮৪৫) ১৯৩৪ - চারণ কবি মুকুন্দ দাস, স্বদেশি ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশি বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। ১৯৪৩ - নীলরতন সরকার, প্রখ্যাত বাঙালি চিকিৎসক ও শিক্ষাবিদ। (জ.০১/১০/১৮৬১) ১৯৫৬ - মরিস টেট, ইংল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক তারকা ছিলেন। (জ. ১৮৯৫) ১৯৮১ - আর্থার ওকনেল, আমেরিকান অভিনেতা। (জ. ১৯০৮) ১৯৮৪ - নলিনীকান্ত সরকার, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক, সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী। (জ.২৮/০৯/১৮৮৯) ১৯৯৯ - জপমালা ঘোষ, বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা। (জ.৩১/১০/১৯৩১) ২০০১ - ডব্লিউ এ এস ওডারল্যান্ড, অস্ট্রেলীয় নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা। ২০০৭ - পিয়ের-জিল দ্য জেন, ফরাসি পদার্থ বিজ্ঞানী। (জ. ১৯৩২) ২০০৯ - ভেলুপিল্লাই প্রভাকরণ, শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম এর প্রতিষ্ঠাতা ও সাবেক নেতা। (জ. ১৯৪৪) ২০১৫ - হাল্ডোর আসগ্রিমসন, আইসল্যান্ডীয় একাউন্টেন্ট, রাজনীতিবিদ ও ২২তম প্রধানমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

আজ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১০

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১১

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১২

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৩

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৫

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৬

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৭

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৮

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৯

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

২০
X