কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০১:১৪ এএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ফোন

ড. ইউনূসকে (বামে), সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (ডানে)। ছবি : সংগৃহীত
ড. ইউনূসকে (বামে), সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (ডানে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন কনেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এসময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় ড. ইউনূসকে অভিনন্দন জানান।

বুধবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের টেলিফোন কথোপকথনের সময় শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেন যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং অন্তর্বর্তী সরকার বাংলাদেশে সমৃদ্ধি আনবে।

অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে বাংলাদেশকে অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি তার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেছেন, যার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের আরব জাতিকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জাতিতে পরিণত করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, সংযুক্ত আরব আমিরাত কয়েক দশক ধরে বাংলাদেশের খুব ভালো বন্ধু এবং সেদেশে লাখ লাখ মানুষ জীবিকা খুঁজে পেয়েছে যা এটি দক্ষিণ এশিয়ার দেশটির জন্য প্রবাসী আয়ের একটি মূল উৎস।

অধ্যাপক ইউনূস বলেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং এদেশ বাংলাদেশী প্রবাসী দক্ষ ও অদক্ষ শ্রমিকদের কাজ করার সুযোগ দিয়েছে।

দুই নেতা জনশক্তির কর্মসংস্থান, বর্ধিত বিনিয়োগ ও বাণিজ্যসহ দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়ে মতবিনিময় করেন। ড. ইউনূস রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

শেখ মোহাম্মদ বলেন, তার দেশ আগামীতে উভয় দেশের স্বার্থকে এগিয়ে নিতে এবং তাদের জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে সহযোগিতা বাড়াতে আগ্রহী হবে।

আরব বিশ্বে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। অনেক বাংলাদেশি ব্যবসায়ী পূর্ব আফ্রিকার দেশগুলোতে পণ্য রপ্তানির জন্য এর বন্দর ব্যবহার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X