কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ড. ইউনূস। ছবি : সংগৃহীত

সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩১ ‍ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরে তিনি হাইকমিশনে খোলা শোক বইতেও শোকবার্তা লেখেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতের দূতাবাসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পরে অধ্যাপক ইউনূস হাই-কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় প্রয়াত মনমোহন সিংয়ের সঙ্গে তার দীর্ঘদিনের স্মৃতিচারণ করেন।

ড. ইউনূস তার প্রয়াত বন্ধু অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে এসময় বলেন, তিনি (মনমোহন সিং) কত সহজ-সরল মানুষ ছিলেন, কতটা প্রজ্ঞাবান ছিলেন! ভারতকে একটি বিশ্ব অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ অর্থনীতিবিদ ড. মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সাত দিনের শোক পালন করছে ভারত। এর সঙ্গে মিল রেখে বিভিন্ন দেশের দূতাবাসগুলোতেও চলছে শোক পালন।

ভারতের ‘অর্থনৈতিক সংস্কারের স্থপতি’ নামে পরিচিত মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন অনেক বিশ্ব নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X