কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিশিষ্টজনদের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুর্গাপূজা উদযাপনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং পূজাবিরোধী সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দেশের ৪০ বিশিষ্ট নাগরিক ও অধিকার কর্মীরা।

শনিবার (৫ অক্টোবর) দেশের ৪০ জন নাগরিক ও অধিকার কর্মী এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা বাধামুক্ত ও নিরাপদে পূজা উদযাপনের পরিবেশ সৃষ্টিকে উপলক্ষ করে একটি মহলটি বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে। এসব সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে উপর্যুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২ অক্টোবর মহালয়ার মাধ্যমে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সরকারি হিসেবে এ বছর বাংলাদেশে ৩২ হাজার ৪৬০টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মানুষ সব ধর্মমত নিয়ে সহিষ্ণুতা ও শান্তির সঙ্গে বাস করতে আগ্রহী। এখানে প্রতিটি ধর্মের উৎসব স্বাধীন ও নিরাপদে নিজস্ব ঐতিহ্য অনুযায়ী পালনের পূর্ণ অধিকার থাকতে হবে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে তা পালিত হবার সুযোগ নিশ্চিত করতে হবে। সব ধর্মের উৎসব পালনে নিরাপত্তা বিধানে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা গ্রহণের বাধ্যবাধকতাও রয়েছে এখানে।

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দুর্গাপূজার সময় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তা বহাল থাকবে। সেই সঙ্গে তারা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার আগেই তারা যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারে তার জন্য গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়ানো হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী যথপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X