কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০২:০২ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০২:০৮ এএম
অনলাইন সংস্করণ

জিজ্ঞাসাবাদ শেষে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন আজহারী

মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত
মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আজহারীকে দেশটিতে প্রবেশ করতে দেয় মালয় ইমিগ্রেশন পুলিশ। গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ।

এর আগে দেশটিতে প্রবেশকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন মিজানুর রহমান আজহারী। তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে দেওয়া অভিযোগ এখনো দেশটির ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে। এ কারণে তাকে আটকে দেয় পুলিশ।

শুক্রবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যান আলোচিত এ বক্তা। এরপরই তাকে পুলিশের আটকে দেওয়ার খবর জানা যায়। সবকিছু শেষে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ২টার পর মিজানুর রহমান আজহারীর ইমিগ্রেশন সম্পন্ন হয়।

এর আগে আজহারীকে বহনকারী বিমান মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন জনপ্রিয় এ ইসলামি বক্তা। ফেসবুকে তিনি লেখেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে-দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রইল।

তিনি আরও লেখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবারও দেশে ফিরব ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটিসহ সবকিছু অনুকূল হলে, দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়ত কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে, সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির ওপর।

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে চার বছর পর গত ২ অক্টোবর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মিজানুর রহমান আজহারী। তবে ৯ দিনের মাথায় ফের মালয়েশিয়ায় উদ্দেশে রওনা দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১০

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১১

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১২

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৩

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৪

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X