কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান।

সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এবং হাইকমিশনার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও সম্ভাব্য সহযোগিতামূলক ক্ষেত্র যেমন- বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, ঔষধশিল্প, জাহাজ নির্মাণশিল্প এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারা বিপন্ন বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রস্তাবিত রোডম্যাপের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন জানুয়ারি ২০২৫ সালের জন্য আসিয়ানের সভাপতিত্বের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। উভয়ে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য সম্ভাব্য বিনিয়োগ এবং অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান বাংলাদেশে মালয়েশিয়ার গাড়ি তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত হাইকমিশনারকে বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সকল সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন এবং তার জন্য একটি ফলপ্রসূ মেয়াদ কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X