কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের নতুন কর্মসূচি

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করে। ছবি : সংগৃহীত
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করে। ছবি : সংগৃহীত

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (১৪ ডিসেম্বর) বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে এ বিষয়ে অহেতুক বিলম্ব করা হচ্ছে, যা শত শত বঞ্চিত কর্মকর্তা কোনভাবেই মেনে নিতে পারছেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিভিউ কমিটির প্রস্তুতকৃত সুপারিশ বিন্দুমাত্র সংযোজন কিংবা বিয়োজন ছাড়াই অতি দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপস্থিত থাকার জন্য বঞ্চিত সব ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X