কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন মোবাইল ব্যবসায়ীরা। বিকেল ৪টার দিকে এই ভাঙচুর শুরু হয়।

হামলায় বিটিআরসির মসজিদের কাচ ভেঙে যায়। এমন সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়ছিলেন। তবে তাৎক্ষণিক কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

হঠাৎ এমন আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েন বিটিআরসির কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইটপাটকেল ছুড়ছে। এতে ভবনের বিভিন্ন কাচ ভেঙে গেছে। ছুটি হওয়ার পরেও আমরা কেউ বের হতে পারছি না।’

এদিকে এনইআইআর কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্য দিয়ে দেশের নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধ করা হবে।

এর আগে ফোন ব্যবসায়ীদের দাবির মুখে অবিক্রিত বা স্টকে থাকা মুঠোফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। বুধবার (৩১ ডিসেম্বর) সেই সময়সীমা শেষ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১০

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১৩

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৪

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৫

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৬

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৭

দেশে আবারও ভূমিকম্প

১৮

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৯

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

২০
X