কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৮:০৮ এএম
আপডেট : ২৯ জুন ২০২৬, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের এলাকা। পুরোনো ছবি
পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের এলাকা। পুরোনো ছবি

পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, বিমান হামলাগুলো পাকতিকা, পাকতিয়া ও কুনার প্রদেশে চালানো হয়েছে।

তিনি পাকিস্তানের এই সামরিক অভিযানকে কাপুরুষোচিত আগ্রাসন আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান।

তবে হামলায় ঠিক কতজন নিহত ও আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি মুজাহিদ। পাকিস্তানের পক্ষ থেকেও আফগানিস্তানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ জানান, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত স্থল অভিযান এবং পরবর্তী নির্ভুল বিমান হামলায় মোট ২৯ সন্ত্রাসী নিহত হয়েছে।

খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধ) ক্যাম্পে নিরীহ মানুষের ওপর সাম্প্রতিক ধারাবাহিক সন্ত্রাসী হামলার পর এসব অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

সূত্র : জিও নিউজ ও সিজিটিএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

১০

মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী

১১

ইসরায়েলকে সহায়তা কমানোর প্রস্তাবে বিভক্ত মার্কিন ডেমোক্র্যাটরা

১২

ব্রাজিলের ম্যাচে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা আহত

১৩

র‌্যাবের হাতে গ্রেপ্তার ডাকাত বাচ্চু সরদার

১৪

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

১৫

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

১৬

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫ শতাংশ বেতন

১৭

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

১৮

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

১৯

ঝুটের গোডাউনে আগুন

২০
X