কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাসসের নতুন এমডি সাংবাদিক কামাল উদ্দিন

সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ) | ছবি : সংগৃহীত
সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ) | ছবি : সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)।

মঙ্গলবার (০৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যে কোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে কামাল উদ্দিন মজুমদার বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

কামাল উদ্দিন মজুমদার সাংবাদিকতা জগতের এক পরিচিত মুখ। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি তার নিরপেক্ষ এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার জন্য পেশাদার মহলে সমাদৃত। এছাড়া তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছেন।

জানা যায়, কামাল উদ্দিন মজুমদার দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক। এর আগে তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে কামাল উদ্দিন মজুমদার বার্তা সংস্থা ইউএনবি এবং বাসসে কাজ করেছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পৈতৃক নিবাস ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে।

কালবেলা/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১০

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১১

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১২

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৩

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৪

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৫

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৬

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৭

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৮

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৯

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

২০
X