কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:১১ এএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

১৫ দিনের ছুটি নিয়ে ২০ মাস নিখোঁজ থাকা সেই বেবিচক কর্মকর্তা বরখাস্ত

যুক্তরাষ্ট্রে ‘পলাতক’ আছেন মো. আরিফ-উর-রহমান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ‘পলাতক’ আছেন মো. আরিফ-উর-রহমান। ছবি : সংগৃহীত

কখনো স্ত্রীকে উচ্চ শিক্ষায় ভর্তি করানোর অজুহাত, কখনোবা সন্তানের অসুস্থতার দোহাই। মাত্র ১৫ দিনের ছুটি নিয়ে দেশ ছেড়েছিলেন তিনি। কিন্তু সেই ১৫ দিন গড়িয়ে এখন ২০ মাস পার হয়েছে। দফায় দফায় বিভিন্ন অজুহাত আর কৌশলের আশ্রয় নিয়ে কর্মস্থলে না ফিরে যুক্তরাষ্ট্রে ‘পলাতক’ আছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (সিএনএস) মো. আরিফ-উর-রহমান।

দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিতি এবং অসদাচরণের দায়ে অবশেষে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে বেবিচক। বেবিচকের সদর দপ্তর সূত্রে জানা গেছে, আরিফ-উর-রহমান ২০২৪ সালের ১৮ আগস্ট তার ‘স্ত্রীর উচ্চশিক্ষায় সহায়তার’ জন্য ১৫ দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান। নিয়মানুযায়ী ছুটি শেষে কর্মস্থলে না ফিরে তিনি যুক্তরাষ্ট্র থেকেই আরও ৩ মাস ১৫ দিন ছুটি বাড়ানোর আবেদন করেন। তবে বেবিচক তার সেই আবেদন নামঞ্জুর করে এবং ২০২৪ সালের ৩১ অক্টোবরের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেয়। কিন্তু তিনি কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে দেশে ফেরেননি।

১৫ দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে দীর্ঘ ২০ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বেবিচকের সহকারী পরিচালক মো. আরিফ-উর-রহমানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্ত্রীর উচ্চশিক্ষা ও সন্তানের চিকিৎসার মতো একের পর এক অজুহাত দেখিয়ে তিনি ছুটি বাড়াতে চেয়েছিলেন। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো

বেবিচক জানায়, আরিফ-উর-রহমান গত দেড় বছরে একের পর এক অজুহাত দাঁড়িয়ে ছুটি বাড়াতে চেয়েছেন। কর্তৃপক্ষ যখন তাকে কাজে যোগ দিতে ব্যাখ্যা তলব করে, তখন তিনি কোনো জবাব না দিয়ে উল্টো অতিরিক্ত ৬ মাসের ছুটির আবেদন করেন। এই পরিস্থিতিতে ২০২৫ সালে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ এনে বিভাগীয় মামলা করে বেবিচক।

মামলার তদন্ত সূত্র জানায়, মামলার তদন্ত চলাকালীন তিনি নতুন কৌশলের আশ্রয় নেন। শুরুতে ‘স্ত্রীর উচ্চশিক্ষা’র দোহাই দিলেও পরে সুর বদলে হঠাৎ ‘পুত্রের চিকিৎসা’র কথা উল্লেখ করেন এবং এক পর্যায়ে ২ বছরের শিক্ষা ছুটির আবেদন জমা দেন। এ ধরনের পরিস্থিতির ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের অবস্থানরত দেশের বাংলাদেশি দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ছুটির আবেদন করার বিধান রয়েছে। তবে আরিফ-উর-রহমান দূতাবাসের মাধ্যমে না করে সরাসরি বেবিচকে ছুটির আবেদন করেন। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করায় বেবিচক সেই ছুটি নামঞ্জুর করে এবং তাকে পাল্টা চিঠি দেয়।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বলেন, “বেবিচক একটি সুশৃঙ্খল সংস্থা। সংশ্লিষ্ট কর্মকর্তা (আরিফ-উর-রহমান) মাত্র ১৫ দিনের ছুটি নিয়ে গিয়ে দীর্ঘ ২০ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, যা সরাসরি চাকরি বিধিমালার লঙ্ঘন। তাকে বারবার কাজে ফেরার সুযোগ দেওয়া হলেও তিনি ফেরেননি, বরং পলায়নরত থেকে একের পর এক অসামঞ্জস্যপূর্ণ অজুহাত দেখিয়েছেন। তদন্তে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দের

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

১২

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১৩

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

১৪

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

১৫

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৬

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

১৭

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৮

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

১৯

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

২০
X