কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৭:০৯ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

দাবি তাসনিম নিউজ এজেন্সির
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় বিভিন্ন দেশকে অংশ না নিতে যুক্তরাষ্ট্র চাপ দিয়েছিল বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

শুক্রবার (৩ জুলাই) তাসনিমের প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দূতাবাসগুলোকে একটি গোপন নির্দেশনা দেন। এতে বলা হয়, কোনো দেশ জানাজা অনুষ্ঠানে অংশ নিলে যুক্তরাষ্ট্র সেটিকে ‘অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করবে, যা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, এ চাপের কারণে অন্তত ১৩টি দেশ অনুষ্ঠানে অংশ নেয়নি। এছাড়া উত্তর আফ্রিকার একটি দেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কথা বিবেচনা করে তাদের প্রতিনিধিদলের মর্যাদা কমিয়ে দেয়।

তবে যুক্তরাষ্ট্র এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ইরানের দাবি, জানাজা অনুষ্ঠানে আট রাষ্ট্রপ্রধান, ১২ পার্লামেন্ট স্পিকার এবং মালয়েশিয়া, লেবানন, ইরাক, পাকিস্তান, রাশিয়া, ভারত, মেক্সিকোসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১০

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

১১

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

১২

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১৩

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

১৫

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১৬

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১৭

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

১৮

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

১৯

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

২০
X