কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সচিবালয়ে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক তহবিলের ঘাটতি এবং প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এখন সময়ের দাবি। পাশাপাশি ক্যাম্প সম্প্রসারণ বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হলো তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসন। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

বৈঠকে তিনি গাজা সংকট, ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংঘাতের কারণে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক মনোযোগ থেকে সরে না যায় সে বিষয়ে সতর্ক করেন। তিনি রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে অনুষ্ঠিতব্য ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

১০

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১২

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

১৩

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

১৪

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১৫

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১৬

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১৭

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৯

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

২০
X