কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৭:৪২ এএম
আপডেট : ০৮ মে ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইনসেট দিপালী আক্তার। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইনসেট দিপালী আক্তার। ছবি : সংগৃহীত

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননের বৈরুতে নিহত দিপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরদেহ গ্রহণ করেন। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।

মরদেহ গ্রহণ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো কিছু দিয়ে দিপালীকে ফেরত আনা যাবে না, সেটা আমরা বুঝি। প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের সব প্রবাসী ভাই-বোনদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। তাদের নিরাপত্তায় আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা দিপালী আক্তারের আত্মার মাগফিরাত কামনা করি। সরকারের পক্ষ থেকে পরিবারের জন্য আরও যদি কিছু করার থাকে, আমরা সে বিষয়ে সচেষ্ট আছি। ইনশাআল্লাহ, আমরা সবসময় দিপালী আক্তারের পরিবারের পাশে আছি।’

এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, এ পর্যন্ত আট বাংলাদেশি মারা গেছেন, তাদের মধ্যে দিপালীসহ ছয়জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। অন্য দুজনের মধ্যে একজনের মরদেহ সৌদি আরবে দাফন করতে হয়েছে এবং ইরাকে নিহত অপর একজনের মরদেহ ফ্লাইট না থাকার কারণে এখনো আনা সম্ভব হয়নি।

মরদেহ দেশে আনতে বিলম্বের কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম কথা যুদ্ধ তখনো চলমান ছিল। আমাদের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে মরদেহ ফেরত আনতে হয়। এ জন্য ফ্লাইট সচল থাকতে হয় এবং অনেক ক্ষেত্রে সৌদি আরবের সাহায্য নিতে হয়। যুদ্ধাবস্থা চলায় বিভিন্ন দেশের সরকারের নিয়মকানুন ও আনুষ্ঠানিকতা মেনে মরদেহ আনতে গিয়েই সময় লাগছে। তবে আমরা দ্রুততম সময়ে আনার চেষ্টা করছি।’

উল্লেখ্য, দিপালী আক্তার ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ২০১১ সালে তিনি লেবাননে পাড়ি জমিয়েছিলেন। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

১০

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১২

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

১৩

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

১৪

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১৫

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১৬

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১৭

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৯

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

২০
X