কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একসময় অসুস্থ মায়ের জন্য একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চেয়েও পাননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বর্তমানে ক্ষমতায় থাকলেও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২১ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজের জীবনের অত্যন্ত বেদনাদায়ক ও সংবেদনশীল একটি ঘটনার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আম্মা (সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া) একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেসময় একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, কিন্তু তারা সেটি দেয়নি সেদিন।’

তিনি বলেন, ‘আজ মহান আল্লাহর ইচ্ছায় এবং দেশের জনগণের সমর্থনে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই অ্যাম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি নেইনি।’

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘আমি যদি এখন প্রতিশোধ নিই, তাতে দেশের কী লাভ হবে? কারও কোনো বেনিফিট বা উপকার হবে না। আর আমি ঠিক এই প্রতিহিংসামূলক রাজনৈতিক মানসিকতাটাই দেশ থেকে চিরতরে বদলে দিতে চাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X