কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:১৪ এএম
আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখন পুরোপুরি উন্মুক্ত রয়েছে। এই পথ দিয়ে আগের চেয়ে আরও বেশি তেল পরিবহন করা হচ্ছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি এখন ভালো রয়েছে এবং এ বিষয়ে ইরানও ইতিবাচক ভূমিকা পালন করছে।

তিনি আরও জানান, ইরানের সঙ্গে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে আলোচনা চলছে এবং এ বিষয়ে অগ্রগতি হচ্ছে।

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ভবিষ্যতে কোনো চুক্তির মাধ্যমে ইরানের যেসব অর্থ ছাড় করা হবে, তা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্যপণ্য কেনার কাজে ব্যবহার করা যাবে।

একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এদিকে ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে সৃষ্ট কিছু আন্তর্জাতিক ইস্যুর সমাধানেও কাজ করছেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তারা দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করেনি। পাশাপাশি নতুন কোনো পারমাণবিক প্রতিশ্রুতিও ইরান গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে দেশটি।

সূত্র: শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১০

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১১

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১২

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৪

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৫

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৬

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৭

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৮

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৯

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

২০
X