কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

ব্যাপক ঝড়-বৃষ্টি। ছবি : সংগৃহীত
ব্যাপক ঝড়-বৃষ্টি। ছবি : সংগৃহীত

দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের সব বিভাগেই সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদফতরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা সপ্তাহজুড়েই অব্যাহত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা হচ্ছে

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট : প্রতিমন্ত্রী

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে যে ১০ রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

এখন মনে হচ্ছে, সত্যিই আমি একা হয়ে গেছি : সিফাত

ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের জয়

ভারতীয় মদ ফেলে পালাল চোরাকারবারিরা

নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেট বরাদ্দের দাবি শামা ওবায়েদের

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

১০

৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ

১১

ফাইনালের আগে দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ? কী বলছে সমীকরণ

১২

বেশি দামে বিক্রির লোভে ছাগলের মুখে পাইপ, ভিডিওতে তোলপাড়

১৩

১৩২ শতক জমির লাউ-কুমড়া গাছ কাটল দুর্বৃত্তরা

১৪

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একেএম তারেকের যোগদান

১৫

পে-স্কেলে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বেসরকারিরাও

১৬

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

১৭

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

১৮

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৯

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

২০
X